এখন নতুন এই বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে নিজের অভিজ্ঞতাকে আরো ভাল করে তুলুন
কে আর সি টাইমস ডেস্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপ সবার জন্য আশীর্বাদ। পারিবারিক গ্রুপগুলিতে নানা রকম গসিপ থেকে শুরু করে সহকর্মীদের সাথে সমন্বয় সাধন বা কোনও বন্ধুর জন্য জন্মদিনের পার্টির পরিকল্পনা করা, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি সবকিছুকে নির্ঝঞ্ঝাট এবং নিরাপদ করে তোলে। কিন্তু কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন আমাদের অপ্রাসঙ্গিক নানা গ্রুপে যোগ করে দেওয়া হয় কিংবা অপ্রমাণিত নানা তথ্য ফরওয়ার্ড করা হয়। বিষয়টা যতই চ্যালেঞ্জিং হোক না কেন, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে উপলব্ধ বিভিন্ন সুরক্ষা বৈশিষ্ট্য ব্যবহার করে তাদের এইরকম পরিস্থিতির মুখোমুখি হওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। একই সঙ্গে, তারা বন্ধু এবং পরিবারের সাথে সংযুক্ত থাকার সময় সুরক্ষিতও থাকেন
এখানে কয়েকটি সেরা নিরাপত্তা বিশেষত্ব উল্লেখ করা হ’ল যা আপনি ব্যবহার করতে শুরু করতে পারেনঃ
ব্লক এবং রিপোর্টঃ গতানুগতিক এসএমএস-এর বিপরীতে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ব্লক করার এবং ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে সমস্যাযুক্ত ম্যাসেজ এর মুখোমুখি হলে হোয়াটসঅ্যাপ -এ রিপোর্ট করা সহজ। আমরা ব্যবহারকারীদের বিরক্তি উদ্রেককারী কন্ট্যাক্টগুলিকে রিপোর্ট করতে উত্সাহিত করি। এর সঙ্গেই, যদি তারা এই ধরণের তথ্যগুলি ফ্যাক্ট-চেকার বা সত্য সন্ধানী ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সাথে ভাগ করে নিতে চান, সেই সুবিধার জন্য আমরা এখন গ্রাহকদের ফোনে রিপোর্ট করা ম্যাসেজগুলি জমিয়ে রাখার বিকল্প এনে দিচ্ছি।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
ফরওয়ার্ড করার সীমাঃ খুব বেশি ফরওয়ার্ড হয়েছে এমন সব ম্যাসেজগুলিকে একবারে শুধুমাত্র একজনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে যা হোয়াটসঅ্যাপে এই ধরণের কন্টেন্ট দ্রুত ছড়িয়ে পড়া ৭০% হ্রাস করেছে। আমরা ‘ফরওয়ার্ড লেবেল’ দেওয়া ম্যাসেজগুলির নতুন গ্রুপে ফরোয়ার্ড এর সীমা বেঁধে দিয়েছি। এখন এই ধরণের ম্যাসেজ, পাঁচটির পরিবর্তে শুধুমাত্র একটি গ্রুপেই পাঠানো যাবে। যদি আপনি ম্যাসেজে থাকা তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত না হয়ে থাকেন, তাহলে সেটি ফরওয়ার্ড করবেন না।
গ্রুপ প্রাইভেসি সেটিংঃ হোয়াটসঅ্যাপে, যে সব ব্যক্তির কাছে আপনার ফোন নম্বর আছে তারাই কেবলমাত্র আপনাকে কোন গ্রুপে যুক্ত করতে পারবেন। হোয়াটসঅ্যাপের গ্রুপ প্রাইভেসি সেটিংস এবং গ্রুপ ইনভাইট ব্যবস্থা এখন ব্যবহারকারিকে স্থির করতে অনুমতি দেয় যে তাকে কে গ্রুপে যুক্ত করতে পারবেন। আপনার অনুমতি ছাড়া, এখন কেউই আপনাকে কোন গ্রুপে যুক্ত করতে পারবে না। আপনি তিনটি বিকল্পের মধ্যে থেকে বেছে নিতে পারবেন- যে কেউ আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন, আপনার কন্ট্যাক্টে থাকা নম্বর, কিংবা আপনি যাদের বেছে নেবেন তারা।
চুপিসাড়ে গ্রুপ ছাড়ুনঃ যখন আপনি চুপিসাড়ে গ্রুপ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন গ্রুপ অ্যাডমিন ছাড়া কেউ এব্যপারে নোটিফিকেশন পাবেন না। এই বিশেষত্বটি ব্যবহারকারিকে কোন গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে অস্বস্তিতে পড়া থেকে রক্ষা করবে।
অ্যাডমিন কন্ট্রোল : ডিফল্ট হিসাবে, গ্রুপে অংশগ্রহনকারীরা ম্যাসেজ পাঠাতে পারেন বা গ্রুপের তথ্য, বিষয়, আইকন বা বিবরণ পরিবর্তন করতে পারেন। যদিও, হোয়াটসঅ্যাপ সেটিংস, অ্যাডমিনদের গ্রুপের কোন কোন সদস্য ম্যাসেজ পাঠাতে পারবেন তা ঠিক করতে সাহায্য করবে।
হোয়াটসঅ্যাপে ফ্যাক্ট চেকিং: ভারতে হোয়াটসঅ্যাপের সঙ্গে ১০ স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা কাজ করছে যা ব্যবহারকারীদের তথ্য সনাক্ত করতে, পর্যালোচনা করতে এবং যাচাই করতে সহায়তা করেএবং এর প্ল্যাটফর্মে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধ করে। এর সঙ্গেই, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যে কোন ম্যাসেজ বা তথ্য যাচাই করার জন্য পয়েন্টার ইনস্টিটিউট এর IFCN হোয়াটসঅ্যাপ চ্যাটবট টেক্সট করে তথ্য যাচাই করতে সক্ষম করে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সন্দেহজনক বা ভুয়া বলে মনে হয় এমন সংবাদ যাচাই করতে উৎসাহিত করা হয়।
হোয়াটসঅ্যাপ অপব্যবহার রোধ এবং অনলাইন নিরাপত্তা প্রচারের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবাগুলির মধ্যে একটি শিল্প নেতা। আপনাকে এবং আপনার ব্যক্তিগত বার্তাগুলিকে নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এমন টুলস, বৈশিষ্ট্য এবং সংস্থানগুলির সাথে ক্ষমতায়নে বিশ্বাসী যা তাদের জ্ঞাত সিদ্ধান্ত নিতে এবং আপনার কন্ট্যাক্ট গুলিকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়তা করে।


