বেকারত্ব ও বেসরকারীকরণের বিরুদ্ধে দেশব্যাপী যুব আন্দোলন গড়ে তোলাই মূল লক্ষ্য
অজিত দাস
দেশে বেকার যুবকদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে গত দুই বছরে প্রায় ২৪ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন৷ দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বেকার৷ উচ্চ শিক্ষায় শিক্ষিত যুবকরা চৌকিদার; পিয়ন কিংবা সুইপারের কাজের জন্য আবেদন করছেন৷ এরই প্রেক্ষিতে ১৮ই জুলাই রবিবার বিপ্লবী যুব সংগঠন এ আই ডি ওয়াই ও’র পক্ষ থেকে দেশব্যাপী দূর্বার যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অনলাইনে ‘জাতীয় অভিবর্তন’আহ্বান করেছে৷
সংগঠনের কর্মকার্তা জানান, “কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি নির্বিকার এবং চাকরির বদলে চা কিংবা পকোড়ার দোকান খোলে বিক্রি করে রোজগার করার পরামর্শ দিচ্ছেন৷ রেল ব্যাংক বীমা শিক্ষা স্বাস্থ্য ডাক এবং যোগাযোগ সহ সকল সরকারী সংস্থা গুলোকে বেসরকারীকরণ করে শ্রমিক ছাঁটাই করছে৷ লাভ জনক রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে জলের দামে পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ী করা হচ্ছে না৷ এরকম পরিস্থিতিতে বেকার যুবকদের চাকরি প্রদান এবং চাকরি না পাওয়া পর্যন্ত উপযুক্ত পরিমানে বেকার ভাতা প্রদান, লক্ষ লক্ষ সরকারী শূণ্যপদে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করা, করোনা মহামারীতে কর্মরত প্রথম সারির কর্মীদের চাকরি স্থায়ী করা, শিক্ষা-স্বাস্থ্যকে ব্যক্তিগতকরণ এবং বাণিজ্যিকীকরণ বন্ধ করা, করোনা মহামারী প্রতিরোধে সবাইকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান করা, করোনা মহামারীতে মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক এবং রোজগারের ব্যবস্থা করা; অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক সাহায্য এবং রোজগারের নিশ্চয়তা প্রদান, রেলওয়ে সহ সরকারী সংস্থা গুলোকে বেসরকারীকরণ বন্ধ করা, করোনার প্রথম সারির কর্মীদের চাকরি স্থায়ীকরণ করা সহ বিভিন্ন দাবীতে আমাদের এই লড়াই।“
এই ভয়াবহ বেকারত্বের বিরুদ্ধে বেকার যুবক-যুবতী ঠিকা এবং অস্থায়ী শ্রমিক সহ সর্বস্তরের জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ আগামী দিনের আন্দোলনকে শক্তিশালী করে তুলবে বলে অভিমত সংগঠনের।



