১৯ মে উপলক্ষে শিলচর আসছেন দেশের বিভিন্ন প্রান্তের ভাষা প্রেমীরা

2 - মিনিট |

আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃত সমিতির শহীদ দিবস পালনের প্রস্তুতি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : আগামী ১৯শে মে শহিদ দিবস উপলক্ষে শহিদদের ভূমিকে প্রণাম জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুড়িজন ভাষাপ্রেমী শিলচরে আসবেন। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির এই সদস্যরা শিলচরের শহীদদের শ্রদ্ধা জানাতে হবে আসবেন। আজ শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার পক্ষ থেকে জানানো হয়,১৯মে দিনটি তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছেন। ভোরে তারাপুর রেলস্টেশনে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন ।

এরপর শ্মশানঘাটে শহিদদের শ্রদ্ধা জানানো হবে। গান্ধীবাগের শহীদ মন্দিরে একাদশ শহীদদের শ্রদ্ধা জানানো হবে। এছাড়া আছে আলোচনা সভা আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন।

সংস্থার শিলচর শাখার সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন, এদিনের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ড: শ্রীমতি চক্রবর্তী। শিলিগুড়ি শাখার উত্তরবঙ্গের বিশিষ্ট ভাষা সৈনিক সজল গুহ। দিল্লি কলকাতা শিলিগুড়ি জলপাইগুড়ি ও আগরতলা থেকে প্রতিনিধিরা আসছেন।

তিনি বলেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির জন্ম হয়েছিল ২০১২ সালের নতুন দিল্লিতে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে এই সংগঠন তার জন্ম লগ্ন থেকে আন্দোলন করে আসছে। বিশ্বের সব বাঙ্গালীকে একই সূত্রে বাধার কাজে নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছে এই সংগঠন।

সংস্থার প্রশাসনিক সম্পাদক ভার্গব চৌধুরী বলেন, আন্তর্জাতক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি শুধুমাত্র ১৯মের দিনে তাদের অনুষ্ঠান করছে এমন নয়। নতুন প্রজন্মের কাছে শহীদদের অবদানের কথা যাতে তুলে ধরা যায় সেই উদ্দেশ্যে সারাবছর কাজ করা হবে।

একটি মাত্র উনিশে মে দিনে শহীদদের স্মরণ করলে হয় না। এটা একটা চেতনা এই চেতনাকে সবসময় জাগ্রত রাখতে হবে আর এই চেষ্টাই করে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন
কার্যকরী সমিতির সদস্য মুক্তা দাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *