২০২২-এর প্রলয়ঙ্করী বন্যার ওপর রচিত ‘প্রলয়ের ইতিকথা’ নামের গ্রন্থ উন্মোচন

< 1 - মিনিট |

সাংবাদিক উত্তমকুমার সী-র লেখা গ্রন্থটি শিলচরের গান্ধীভবনে শুক্রবার আনুষ্ঠানিক প্রকাশিত হয়

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর প্রতিনিধি – ২০২২-এর প্রলয়ঙ্করী বন্যার ওপর রচিত ‘প্রলয়ের ইতিকথা’ নামের গ্রন্থ উন্মোচন হয় গান্ধী ভবনে l সাংবাদিক উত্তমকুমার সী-র লেখা গ্রন্থটি শিলচরের গান্ধীভবনে শুক্রবার বিকেল 5 টায় আনুষ্ঠানিক প্রকাশিত হয় । গত মে ও জুন মাসের বীভৎস বন্যায় ক্ষয়ক্ষতি কোনও সাহায্য দিয়েই পূরণ করার নয়। এই বিপর্যয়ের ভুক্তভোগী ও সাক্ষী বরাকের গ্রাম-শহরের বিস্তীর্ণ এলাকা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেই পীড়িত-দুর্গত শহর এবং গ্রামের জনগণই আসলে এই গ্রন্থের নেপথ্য কারিগর বললেন লেখক সাংবাদিক উত্তম কুমার সি ।

বিজ্ঞাপন

বাইশের প্রলয়কালকে কেন্দ্র করে মূলত বানভাসিদের পুরনো-নতুন জানা-অজানা বহু তথ্য, প্রতিবেদন, নাগরিকদের অভিমত এবং পীড়নের দিনলিপির সন্নিবিষ্ট এক দুঃখগাঁথা ও সঙ্কট থেকে উত্তরণের দিশা বর্ণিত হয়েছে প্রলয়ের ইতিকথা গ্রন্থে।

এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে অঙ্গ হিসাবে ‘বন্যার বিভীষিকা ও উত্তরণের পথ’ শীর্ষক একটি মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করা হয় । সভায় শহরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা l

এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য্য ,সাময়িক প্রসঙ্গের কর্ণধার তৈমুর রাজা চৌধুরী ,এডভোকেড ইমাদ উদ্দিন বুলবুল ,হরিদাস দত্ত ,গিরিবান বিশ্বাস ,ডঃ রঞ্জন সিং প্রমুখ

Promotional

For membership write to the e-mail: krcfoundation@gmail.com
Know more,

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *