রাজ্যগুলোকে চিঠি কেন্দ্রের
কে আর সি টাইমস ডেস্ক
৩০ জানুয়ারি গান্ধীজির শহিদ দিবসে স্বাধীনতা সংগ্রামের শহিদদের স্মৃতিতে ২ মিনিট নীরবতা পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে ৩০ জানুয়ারি সকাল ১১টা থেকে ২ মিনিট নীরবতা পালন করার জন্য নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয়েছে, ওই দিন বেলা ১১টার সময় সাইরেন বাজিয়ে নীরবতা পালনের কর্মসূচি শুরু হবে। শেষ হবে সাইরেন বাজিয়ে অথবা সেনাবাহিনীর বন্দুক থেকে ফায়ারিং করে। কেন্দ্রের নির্দেশের পরই নীরবতা পালন কর্মসূচির প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্যগুলি।
দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এই উপলক্ষেই বদল এসেছে ব্রিটিশ আমলে ব্যবহৃত ভারতীয় নৌসেনার লোগোতে। এছাড়াও একাধিক কর্মসূচি গ্রহণ করেছে মোদি সরকার। এর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে সোশ্যাল অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদলে ফেলে তেরঙ্গা করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার দেশজুড়ে নীরবতা পালনের আরজি জানাল কেন্দ্র।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here


