মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে দেশবাসীকে শুভেচ্ছা হাসিনার
কে আর সি টাইমস ডেস্ক
৪ দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার শেখ হাসিনার ভারত সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্তে বৈঠক হওয়ার কথা হাসিনা। মঙ্গলবার সকালেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা হাসিনার।
মোদীর পাশে দাঁড়িয়ে হিন্দিতে দেশবাসীকে শুভেচ্ছা হাসিনার
ভারত সরকারে পক্ষ থেকে হাসিনাকে স্বাগত জানাতে কোনও খামতি রাখা হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী কাট আউটে ইংরেজির পাশাপাশি বাংলাতেও স্বাগতবার্তা লেখা হয়েছে।


