শিলচর-জয়ন্তীয়া সড়কের বেহাল দশার জন্য দায়ী প্রাক্তন বিধায়ক কিশোর,অভিযোগ
KRC Times Desk
বর্ষার লগ্নে বিপর্যস্ত বড়খলা-কাটিগড়ার যাতায়াতের খাতে থাকা মুখ্য দোয়ার সাব্যস্ত গুরুত্বপূর্ণ শিলচর-জয়ন্তীয়া সড়ক। বিশেষকরে,সড়কের বড়খলার অংশের অবস্থা দূর্গতির চরমে। বর্তমানে পায়ে হাঁটা দূর, রাস্তায় কর্দমাক্ত গভীর গর্তে প্রতিদিন আটকা পড়ছে যানবাহন। নিত্য ঘটছে দূর্ঘটনা।এতে ক্ষোভের দাবানল বইছে।
শুক্রবার এনিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন বড়খলার ধলছড়া এলাকার মানুষ।সড়কের এহেন কাহিল অবস্থার জন্য, বিগত সরকারের আমলের বিধায়ক কিশোর নাথ’কে দায়ী সাব্যস্ত করলেন এলাকার মানুষ। প্রতিবাদী লোকেরা বলেন,
শিলচর-শিলচর-জয়ন্তীয়া সড়ক কাছাড়ের একটি প্রাচীন সড়কের এক।এ সড়কের গুরুত্ব অনেক।স্কুল-কলেজ, অফিস-আদালত, হাটবাজারে যাওয়া ছাড়া।ব্যবসা বাণিজ্যের সাথে সম্পর্ক রয়েছে এ সড়কের। তাছাড়া, ধলছড়া বিএসএফ ক্যাম্প, বড়খলা গ্যাস বটলিং প্ল্যান্ট,কুম্ভীগ্রাম বিমান বন্দর ছাড়া উত্তর কাছাড়ে যাতায়াতের ক্ষেত্রে এ সড়কের প্রয়োজন ভার।
এছাড়া, জনগণের কথায় শুধু এ নয় সড়কটি সরকারের মুনাফা উপযোগীও। কেননা, জাটিঙ্গা পাথর মহাল থেকে, সরকারের খাতায় রাজস্ব জমা পড়ার মাধ্যমে যেসব পাথর আসাম সহ প্রতিবেশী রাজ্যে যাচ্ছে।তার বেশীরভাগ পাথর বোঝাই লরী এ সড়কের উপর দিয়ে চলাচল করছে।বড়খলা গ্যাস বটলিং প্ল্যান্ট থেকে বরাক সহ প্রতিবেশী রাজ্যে যাওয়া রন্ধন গ্যাস সিলিন্ডার বাহী লরি,এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাধারণ মানুষের যাতায়াতে দূর্ভোগের সীমা নেই।
এ সড়কটির প্রয়োজনীয়তা দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে পূর্ত বিভাগের এগিয়ে না আসায় ক্ষোভ বিরাজ করছে জনমনে।ফলে, শীঘ্রই এ সড়কের অবস্থা খতিয়ে দেখে উপযুক্ত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।নয়তো বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন এলাকায়।
ইম্ফল-শিলচর রুটে যাত্রীবিমান চালু করার দাবীতে এয়ার ইণ্ডিয়াকে চিঠি


