কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

4 - মিনিট |

১ রাজনীতিতে শর্টকাট রাস্তা এড়িয়ে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
২ নতুন প্রজন্মকে আকৃষ্ট করার চালিয়ে যাচ্ছে আর এস এস/বললেন মোহন ভাগবত
৩ গুজরাটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভূপেন্দ্র

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – শর্টকাট রাজনীতির রাস্তা এড়িয়ে চলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেদাবাদে একটি এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়ে এই মন্তব্য করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল দেশের উন্নতির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শর্টকাট রাজনীতি করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে। গত ৮ বছরে সরকার সবকা সাথ বিকাশ মনোভাব নিয়ে কাজ করে চলছে। তাই বাস্তবতা বিসর্জন দিয়ে শর্টকাট রাস্তায় যারা দেশকে ধ্বংস করছে তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ 2- আজ গুজরাটে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভূপেন্দ্র প্যাটেল। পরপর দুবার তিনি এই পদের শপথ নিলেন ‌ তিনি গুজরাটের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুজরাটের রাজ্যপাল আচার্য দেবরাত তাকে আজ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি শাসিত ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

সংবাদ 3- সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আজ কার্যভার শুরু করলেন। গতকাল তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন ড্রাইভার। একজন ডাইভারের সন্তান আজ একটি রাজ্যের দায়িত্ব সামলাচ্ছেন। তার শপথ গ্রহণের সময় তার মা উপস্থিত ছিলেন।

Advertisement | InfoCom Solutions
Follow Us

সংবাদ 4- আরএসএস নতূন সদস্য ভুক্তি প্রক্রিয়া চলিয়ে যাবে। সংগঠনে নতুন রক্ত সঞ্চালন করতে দেশ জুড়ে প্রয়াস চালানো হচ্ছে। আজ গুয়াহাটির হেঙ্গরা বাড়িতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন আরএসএস-এর প্রধান মহান ভাগবত। তিনি বলেন, ১০০ বছর অতিক্রম করছে আরএসএস। এই সময়ে প্রচুর নতুন মানুষ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। নতুন প্রজন্মকে সবসময় আরএসএস আকর্ষণ করে গেছে।

তিনি বলেন আরএসএস স্থপতি কেশব বলিরাম দাস হেডগাওয়ার বলেছিলেন, ভারতীয় সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ না হলে ভারতীয়রা কোনদিনই রাজনৈতিক স্বাধীনতার ফল উপভোগ করতে পারবো না।দেশের স্বার্থে কাজ করার জন্য ষষ্ঠ প্রজন্ম দাঁড়িয়ে আছে।তাদের অবশ্যই স্বাগত জানাবে আর এসব এস। বলেন মোহন ভাগবত।

সংবাদ 5- বরাকে দুই জঙ্গি সংগঠনের ১১৭৯ সদস্য আত্মসমর্পণ করল সোমবার।।দীর্ঘ দুই দশকের সংগ্রামের পর এক হাজারেরও বেশি সদস্য অবশেষে আনুষ্ঠানিক ভাবে সমাজের মূল স্রোতে ফিরে আসে সোমবার । ব্রু রেভল্যুশনারি আর্মি অফ ইউনিয়ন (BRAU) এবং ইউনাইটেড ডেমোক্রেটিক লিবারেশন আর্মি (UDLF-BV) জঙ্গিরা এদিন আত্মসমর্পণ করে।BRAU এর নেতৃত্বে ছিলেন রাজেশ চরকি। । দুই বিদ্রোহী দলের মোট 1,179 জন সদস্য সরকারের সঙ্গে প্রায় ছয় বছর আলোচনার পর সোমবার আত্মসমর্পণ করে।

এদের মধ্যে BRAU এর 634 জন সক্রিয় সদস্য এবং UDLA এর 545 জন সক্রিয় সদস্য রয়েছে। তারা তাদের ব্যবহৃত AK47 থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র সস্ত্র সমর্পণ করে। হাইলাকান্দি জেলার কাঠলিছড়া সমষ্টির চার্লস মার্চ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি এবং মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে দুটি বিদ্রোহী দলের হাজারের ও অধিক কেডাররা এদিন আত্মসমর্পণ করে।

সংবাদ 6- বারানসের ধাঁচে এবার কলকাতায় শুরু হবে গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই গঙ্গা আরতি অনুষ্ঠিত হবে। স্থান নির্বাচন করা হয়েছে বাবুঘাট। এই উপলক্ষে বাবুঘাট এলাকাকে ঢেলে সাজানো হচ্ছে।

সংবাদ 7- ৭৫ তম জন্মবার্ষিকীত অতীন দাশকে “নাগরিক সংবর্ধনা।ভালোবাসা হচ্ছে অবিনশ্বর ও অপূরণীয় , বললেন অতীন দাশ ।ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব।বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি ভালোবাসা। যেকোনো কিছুকে অতিক্রম করতে সক্ষম ভালোবাসা। আজ যা পেয়েছেন এবং করতে পেরেছেন তা শুধু মানুষের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে। বিশিষ্ট কবি- সাংবাদিক -চিন্তাবিদ অতীন দাশ এ মন্তব্য করেছেন।

এদিন শিলচর মধ্যসহর সাংস্কৃতিক সমিতির দ্বিতল ভবনে বরাক নাগরিক সংসদের আহবানে অতীন দাশের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে “নাগরিক সংবর্ধনা “জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, পঁচাত্তর বা ততোধিক সংগঠন তথা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা জানানোয় তিনি কৃতজ্ঞ । বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুজিত নন্দী পুরকায়স্থের সভাপতিত্বে ও নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতীন দাশ আরও বলেন, মানুষের জীবনে সময় একটি অমূল্য সম্পদ। জীবনের পেরিয়ে আসা সময়গুলো অনেক অর্থবহ।

তাই তাঁর জীবনের পঁচাত্তর বছর অতিক্রম করার বিষয়টিও নিশ্চয় অনেক অর্থবহ। পঁচাত্তর বছর অতিক্রম করা নেহাত কম নয়।আগে পঞ্চাশ বছর বেঁচে থাকা অনেক বেশি ছিল। কিন্তু বর্তমান যুগে বৃদ্ধ ও বৃদ্ধার সংখ্যা বিশ্ব জুড়ে বাড়ছে। তিনি বলেন, এই জীবনে যা দেখেছেন,যা করেছেন,তা নেহাৎ কম নয়। তিনি মনে করেন তাঁর জীবন ব্যর্থ হয়নি।কারণ মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে ভালোবাসা লাভ করা। শুধু টাকা আর প্রচার কাম্য নয়। ভালোবাসা হচ্ছে অবিনশ্বর ও অপূরণীয় বলে মন্তব্য করেন তিনি। এদিন অনুষ্ঠানে শিলচর শহরের ১২১ টি সংগঠন অতীন দাশকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানায়। আকসা,মিডিয়া সুপার বরাক ভ্যালি,b সিএনএন 24 নিউজ চ্যানেল, গ্রাহক সুরক্ষা সমিতি, বিষ্ণুপুরীয়া সাহিত্য সভা, অসম বাংলা সাহিত্য সভা, জাগরণ মঞ্চ ইত্যাদি।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 8- শিলচর আম্বেদকর ভবন (গান্ধী হোস্টেল) প্রেক্ষাগৃহে অনুসূচিত জাতির নাগরিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় স্তরের অনুসূচিত জাতির নেতা তথা বিজেপি অনুসূচীত জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি লালসিংআর্য্য মহাশয় । ‘স্বাধীনতার অমৃত মহোৎসবে প্রগতির পথে অনুসূচিত জাতি’ শীর্ষক বিষয় নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি। সভার আহ্বায়ক বরাক ভ্যালী পাটনী পরিষদের সভাপতি অমলেন্দুদাসের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় অনুসূচিত জাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *