সংঘর্ষ-বিরতি ভেঙে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী
কে আর সি টাইমস ডেস্ক
সংঘর্ষ-বিরতি ভেঙে ফের আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত একাধিক গ্রাম এবং জনবসতিপূর্ণ এলাকায় গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা। পাক হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এদিনের পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই| শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে হীরানগর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টারও নিক্ষেপ করে পাক সেনাবাহিনী| ভারতীয় সেনাবাহিনীর ছাউনির পাশাপাশি পাক রেঞ্জার্সদের নিশানায় ছিল নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত একাধিক গ্রাম এবং জনবসতিপূর্ণ এলাকা। মর্টার হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যুত্তরে পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|


