সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রেই বিশ্বাসী মোদি সরকার : অনুরাগ ঠাকুর

< 1 - মিনিট |

সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রেই বিশ্বাসী নরেন্দ্র মোদি সরকার, মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর

কে আর সি টাইমস ডেস্ক

সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রেই বিশ্বাসী নরেন্দ্র মোদী সরকার। শনিবার কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার প্রাক্কালে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। শনিবার কেন্দ্রীয় বাজেট ২০২০-২১ পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর।
অর্থমন্ত্রকে পৌঁছনোর আগে এদিন সকালে নিজের বাসভবনে পূজার্চনা করেন অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর এদিন বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রেই বিশ্বাসী নরেন্দ্র মোদী সরকার। গোটা দেশ থেকে আমরা পরামর্শ নিয়েছি। এই বাজেট প্রত্যেকের জন্যই, সে জন্য প্রচেষ্টা চালিয়েছে সরকার।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *