আজ ও বুধবার ভিডিপি-র রাজ্য সমাবেশ শিলচরে, আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

2 - মিনিট |

আজ ২৮ এবং ২৯ জানুয়ারি শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে গ্রাম সুরক্ষা বাহিনী (ভিলেজ ডিফেন্স পার্টি বা আজ ভিডিপির রাজ্য অধিবেশন উপলক্ষে ২৯ জানুয়ারি কেন্দ্রীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

কে আর সি টাইমস ডেস্ক

আজ ২৮ এবং ২৯ জানুয়ারি শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে গ্রাম সুরক্ষা বাহিনী (ভিলেজ ডিফেন্স পার্টি বা ভিডিপি)-র রাজ্য অধিবেশনের ব্যাপক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে৷ এ উপলক্ষে ২৯ জানুয়ারি কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷ অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য-সহ বিভিন্ন দফতরের মন্ত্রী, বরাক উপত্যকার সাংসদ-বিধায়করাও অংশ নেবেন। উপস্থিত থাকবেন মুখ্যসচিব, ডিজিপিও৷

এই সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট ৫ হাজার প্রতিনিধি অংশ নেবেন৷ এছাড়া, উপত্যকার তিন জেলা থেকে উপস্থিত থাকবেন আরও অন্তত ১৫ হাজার ভিডিপি সদস্য৷ বিশাল মাপের সমাবেশকে সুচারুরূপে সম্পন্ন করতে প্রস্তুতিপর্ব প্রায় শেষ করে নেওয়া হয়েছে। সোমবার এক প্রেস বার্তায় জানানো হয়েছে, ২৮ জানুয়ারি বিকেল ৪-টায় অসম পুলিশের উপ- মহাপরিদর্শক (প্রশাসন) এবং গ্রামরক্ষী বাহিনীর মুখ্য নিয়ন্ত্রক দিগন্ত বরা অনুষ্ঠানের শুভারম্ভ করার পর অসম পুলিশের দক্ষিণ মণ্ডলের উপ-মহানির্দেশক দিলীপ কুমার দে সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করবেন।

অপর দিকে ২৯ জানুয়ারি সকাল ৯-টায় কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় প্রতিষ্ঠা দিবসের পতাকা উত্তোলন করবেন। সকাল ১০-টায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হবে। ট্যাবলো-সহ শোভাযাত্রার উদ্বোধন করবেন শিলচরের সাংসদ রাজদীপ রায়। ১২-টায় অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সভায় মুখ্যমন্ত্রী গ্রামরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রকাশিত ‘স্মরণিকা’ উন্মোচন করবেন। সভার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের বন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ এবং পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্ত।

মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই শিলচরে ভিডিপি-র এই রাজ্য সমাবেশ হচ্ছে বলে পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় জানান। এই সমাবেশের মধ্য দিয়ে বরাকের ইতিহাস, সংস্কৃতি রাজ্যের প্রতি কোণায় পৌঁছে দিতে হবে৷ এখানকার ভাষা আন্দোলনের কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে অনুষ্ঠেয় সমাবেশে৷ একই সঙ্গে এই অঞ্চলের চা বাগান ও নানা জাতি ও উপজাতি জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার কথা রয়েছে৷ অতিথি প্রতিনিধিদের এখানকার প্রসিদ্ধ চোঙা পিঠা খাওয়ানো হবে৷ বিভিন্ন সাব-কমিটি যেমন প্রচার বিভাগের দায়িত্বে রয়েছেন শুভ্রাংশুশেখর ভট্টাচার্য, শিলচরের তথ্য ও জনসংযোগ উপ-সঞ্চালিকা ইন্দ্রাণী গোস্বামী, মুখ্যমন্ত্রীর ওএসডি শেখর দে, উত্তমকুমার সাহা এবং বিশ্বজিৎ দত্ত৷ খাদ্য আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রপ্তারা অসিত দত্ত, মুলচাঁদ বৈদ ও বিবেক পোদ্দার৷ পরিবহণে ভোলানাথ যাদব, কিশোর ভট্টাচার্য, সেলিম আহমদ, সেবুল আহমেদ৷ সংস্কৃতি ও ক্রীড়া উপ-সমিতিতে প্রসেনজিৎ রায়চৌধুরী, কণাদ পুরকায়স্থ, বিধান লস্কর, সব্যসাচী পুরকায়স্থ, পূর্ণেন্দু দাস, নিকিতা সিং, পূজা দাস৷ শোভাযাত্রায় পূর্ণেন্দু দাস, সুফিয়ান লস্কর, রূপালি দাস৷ মঞ্চসজ্জায় শান্তনু নায়েক, জয় বরদিয়া, বিবেক পোদ্দার৷ স্বচ্ছতা দেখভালে রয়েছেন অভিজিৎ নাথ, জয়দীপ দত্ত, অসীম দেব৷ স্বাস্থ্য উপ-সমিতিতে ডা. সুদীপজ্যোতি দাস, ডা. প্রসেনজিৎ ঘোষ ও মৃদুল মজুমদার৷ অ্যাকুমেডেশনের ব্যবস্থা করবেন শুভ্রাংশুশেখর ভট্টাচার্য, জয় বরদিয়া, সুধাংশু দাস ও ব্রাদার রোজি৷ রেজিস্ট্রেশন ও আপ্যায়ণের দায়িত্বে নিত্যভূষণ দে, আশিস হালদার, শান্তনু নায়েক, রাজেন গোয়ালা ও জয়দীপ দত্ত৷ ভলান্টিয়ার উপ-সমিতিতে রয়েছেন তীর্থঙ্কর দেবরায়, কুনাল নেহাল চৌধুরী, সৌমিত্র কুমার দেব, মনোজ তালুকদার, হরিপদ রাই, কৃষ্ণজীবন দেবনাথ, পবন রাঠি ও কমল সারদা৷ পানীয় জল ও পয়ঃপ্রণালী ব্যবস্থাপনায় জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজেশ দাস, অভ্রজিৎ চক্রবর্তী, মধুমিতা শর্মা৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *