কাউন্টডাউন শুরু, ৫ মার্চ কক্ষপথে পাড়ি দেবে জিআই-স্যাট-১ স্যাটেলাইট

< 1 - মিনিট |

আগামী ৫ মার্চ স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১

কে আর সি টাইমস ডেস্ক

শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। এবার শুধুই প্রতীক্ষা। আগামী ৫ মার্চ স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১। ৫ মার্চ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) টুইট করে জানিয়েছে, ৫ মার্চ জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে হবে উৎক্ষেপণ। ইসরো সূত্রের খবর, জিআই-স্যাট-১ স্যাটেলাইটের সৌজন্যে দৃশ্যমান আলো ও অবলোহিত রশ্মির সব তরঙ্গদৈর্ঘ্যেই লক্ষ্যবস্তুকে দেখা যাবে নিখুঁত ভাবে। তা দেশের জমি জরিপ করার পাশাপাশি মহাকাশ থেকে নজরদারির কাজটাও করতে পারবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *