আমেরিকা বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদ, যা ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে
কে আর সি টাইমস ডেস্ক
আমেরিকা বিরোধী বিক্ষোভে উত্তাল ইরাকের রাজধানী বাগদাদ | শুক্রবার দুপুরের আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাগদাদের এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন | যা ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে |
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আস-সাদরের ডাকা ‘মিলিয়ন-ম্যান মার্চ’-এ যোগ দিতে শুক্রবার দুপুরের আগে থেকেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাগদাদের এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন | রাজধানীর বাইরের বিভিন্ন প্রদেশ থেকেও এই কর্মসূচিতে যোগ দিতে থাকেন শিয়া, সুন্নি, কুর্দি ও আরব- নির্বিশেষে সব গোত্র-সম্প্রদায়ের ইরাকিরা। যা ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে | ওই বিক্ষোভ থেকে শ্লোগান ওঠছে-আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক, ইরাক থেকে বের হওয়া আমেরিকান সেনারা’। এসব শ্লোগানে যেন কাঁপাতে থাকে বাগদাদের রাজপথকে।
গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাগদাদে ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন | পরে পেন্টাগন নিশ্চিত করেছে যে তাকে ‘মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী হত্যা করা হয়েছে’। এরপর থেকেই আমেরিকার বিরুদ্ধে ফুঁসে সেদেশের জনগন | মুক্তাদা আস-সাদর এই বিক্ষোভ ডেকেছেন |
এই শান্তিপূর্ণ এই মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলি । কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রবিরোধী এত বড় বিক্ষোভ আর দেখা যায়নি।


