দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল কলকাতা পোর্ট ট্রাস্ট

< 1 - মিনিট |

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আড়ালে শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিকে সারা দেশের কাছে নতুনভাবে তুলে ধরল প্রতিরক্ষা মন্ত্রক, নির্দেশ প্রধানমন্ত্রীর দফতর

কে আর সি টাইমস ডেস্ক

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল কলকাতা পোর্ট ট্রাস্ট। প্রতিষ্ঠানের দেড়শ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় এসেছিলেন। প্রজাতন্ত্র দিবসের প্যারেড থেকে ছেঁটে ফেলা হয়েছে বাংলার ট্যাবলোকে। কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখে ট্যাবলোর প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু নতুনত্ব ভাবনা না থাকায় ওই প্রস্তাব বাতিল করে দেওয়া হয়। বাংলার ট্যাবলো ঠাঁই না পেলেও রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলার এক সংস্থার ঠাঁই পাওয়ায় অনেকে খুশি। শ্যামাপ্রসাদের নামে কিছুতেই আগেই কলকাতা বন্দরের নামকরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আড়ালে শ্যামাপ্রসাদের মতো ব্যক্তিকে সারা দেশের কাছে নতুনভাবে তুলে ধরল প্রতিরক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই জাহাজ মন্ত্রককে কলকাতা বন্দরের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো হাজির করানোর নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই নির্দেশ পেয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে ট্যাবলো বানানোর কাজ শুরু করে দেয় জাহাজ মন্ত্রক। সূত্রের খবর, কলকাতা বন্দরের ট্যাবলোতে হাওড়া ব্রিজ, খেটে খাওয়া কুলি-মজুর, এবং পোর্টের ইতিহাস ফুটিয়ে তোলা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *