National| কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা চালু

< 1 - মিনিট |

খরচ হবে অতিরিক্ত ৩৪ হাজার ৪০০ কোটি

KRC Times Desk

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আবার চালু হতে চলেছে। তাঁরা ২৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। চলতি মাস থেকেই এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। বুধবার মন্ত্রীসভার বৈঠক শেষে একথা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর।

মাঝে তিন দফায় মহার্ঘ ভাতা বাড়ানো হলেও হাতে পাচ্ছিলেন না কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা। কোভিড পরিস্থিতির কথা বলে গত বছর জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন তাঁরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। বাড়ানো হলো ১১ শতাংশ। মাঝে গত বছর জানুয়ারিতে থেকে তিন দফায় যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল তা এবার হাতে পাবেন কর্মী এবং অবসরপ্রাপ্তরা।

এই ১১ শতাংশ হলো গত বছর জানুয়ারিতে ঘোষিত ৪ শতাংশ, জুনে ৩ শতাংশ এবং এবছর জানুয়ারিতে ঘোষিত ৪ শতাংশ। মহার্ঘ ভাতা হাতে পাওয়ার খবরে স্বস্তি পাবেন কর্মীরা, কারণ দীর্ঘ দেড় বছর ধরে তাঁরা বেতন পেলেও বর্ধিত মহার্ঘ ভাতা হাতে পাচ্ছিলেন না। সব মিলিয়ে ৫২ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন। এই মহার্ঘ ভাতা দিতে কেন্দ্রের অতিরিক্ত ৩৪ হাজার ৪০০ কোটি খরচ হবে বলে এদিন জানিয়েছেন ঠাকুর। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *