কাশ্মীরে আবারও পিএসএ কার্যকর, এবার বন্দি শাহ ফয়জল

< 1 - মিনিট |

জম্মু-কাশ্মীরের প্রাক্তন দু’জন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহৱুবা মুফতির পর এবার শাহ ফয়জল

কে আর সি টাইমস ডেস্ক

জম্মু-কাশ্মীরের প্রাক্তন দু’জন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহৱুবা মুফতির পর এবার শাহ ফয়জল| শনিবার জন নিরাপত্তা আইন (পাবলিক সেফটি অ্যাক্ট) কার্যকর করা হয়েছে প্রাক্তন সিভিল সারভেন্ট তথা জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট (জেকেপিএম)-এর প্রধান শাহ ফয়জলের বিরুদ্ধে| অসহিঞ্চুতার প্রতিবাদে ইস্তফা দিয়েছিলেন আইএএস শাহ ফয়জল| প্রথম কাশ্মীরি হিসেবে ২০০৯ সালে আইএএস পরীক্ষায় শীর্ষস্থান পান এমবিবিএস ডিগ্রিধারী শাহ ফয়জল| এবার জন নিরাপত্তা আইন অর্থাত্ পাবলিক সেফটি অ্যাক্ট কার্যকর করে বন্দি করা হল শাহ ফয়জলকে|

পিএসএ কার্যকর হওয়ার ফলে শাহ ফয়জলকে কমপক্ষে ৩ মাস এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় বিনা বিচারে বন্দি করে রাখা হবে| জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই গৃহবন্দি ছিলেন শাহ ফয়জল| এবার শাহ ফয়জলের বিরুদ্ধে পাবলিক সেফটি অ্যাক্ট কার্যকর করা হল| গত ১৪ আগস্ট শাহ ফয়জল যখন বিদেশে যাচ্ছিলেন তখনই তাঁকে আটক করা হয়েছিল| তখনই থেকেই গৃহবন্দি রয়েছেন তিনি|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *