প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় সরকারি মেডিকেল কলেজ বা চিকিৎসা প্রতিষ্ঠানে সুপার স্পেশালিটি ব্লক

< 1 - মিনিট |

দেশে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় (পিএমএসএসওয়াই) বিভিন্ন পর্যায়ে বর্তমানে চালু ৬৩টি সরকারি মেডিকেল কলেজ/চিকিৎসা প্রতিষ্ঠানে সুপার স্পেশালিটি ব্লক স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার

কে আর সি টাইমস ডেস্ক

কেন্দ্রীয় সরকার দেশে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় (পিএমএসএসওয়াই) বিভিন্ন পর্যায়ে বর্তমানে চালু ৬৩টি সরকারি মেডিকেল কলেজ/ চিকিৎসা প্রতিষ্ঠানে সুপার স্পেশালিটি ব্লক স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে। এই যোজনার আওতায় পশ্চিমবঙ্গের তিনটি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি ব্লক স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।  রাজ্যের এই তিনটি মেডিকেল কলেজ হল কলকাতা মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। এই সুপার স্পেশালিটি ব্লকগুলি থেকে চিকিৎসা পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় কর্মীর ব্যবস্থা করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির ওপর ন্যস্ত হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *