আরএসএস-এর গুজরাট সদর দফতরের নাম রাখা হয়েছে ‘ড: হেডগেওয়ার ভবন
কে আর সি টাইমস ডেস্ক
দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান| গুজরাটের আহমেদাবাদে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র নব-নির্মিত গুজরাট সদর দফতরের শুভ উদ্বোধন করলেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত| আহমেদাবাদের মণিনগর এলাকায় নির্মিত আরএসএস-এর গুজরাট সদর দফতরের নাম রাখা হয়েছে ‘ড: হেডগেওয়ার ভবন’| পাঁচ-তলা আরএসএস সদর দফতরের প্রধান গেটে বড় বড় করে ‘ভারত মাতা’ লেখা হয়েছে| শনিবার সকালে বিশেষ পূজার্চনা করার পর ‘ড: হেডগেওয়ার ভবন’-এর শুভ উদ্বোধন করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত|
পাঁচ দশকের পুরনো আরএসএস ভবন ভেঙে ফেলার পর নতুন করে নির্মাণ করা হয়েছে এই পাঁচ-তলা ভবন| নতুন এই ভবন নির্মাণ করতে খরচ হয়েছে আনুমানিক ৫ কোটি টাকা| নতুন কমপ্লেক্সে পার্কিংয়ের জন্য দু’টি বেসমেন্ট রয়েছে| আরএসএস-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পাঁচ-তলা বহুতলের প্রথম তলায় একটি বিশাল হল রুম রয়েছে, দো-তলায় এবং তিন-তলায় ছোট ছোট হল রুম রয়েছে, অবকাশ সময় কাটানোর জন্য রয়েছে গ্রন্থাগার এবং ঘর| এদিন ‘ড: হেডগেওয়ার ভবন’-এর শুভ উদ্বোধন করার পর আরএসএস-এর কর্মীদের সঙ্গে নতুন ভবন কমপ্লেক্স ঘুরে দেখেন মোহন ভাগবত| প্রসঙ্গত, দু’দিনের সফরে গুজরাটে এসেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত|


