ভারতে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে, টুইট উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্পের

< 1 - মিনিট |

চলতি মাসের ২৪-২৫ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কে আর সি টাইমস ডেস্ক

চলতি মাসের ২৪-২৫ ফেব্রুয়ারি, দু’দিনের সফরে সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফরে আসার জন্যই সত্যিই উচ্ছ্বসিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে ফের নিজের উৎসাহ প্রকাশ করলেন ট্রাম্প। ট্রাম্প জানালেন, ভারতে যাওয়ার জন্য তিনি মুখিয়ে রয়েছি।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার কাকভোরে নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ”অত্যন্ত সম্মানের, আমি মনে করি? সম্প্রতি মার্ক জুকারবার্গ জানিয়েছেন “ফেসবুকে ১ নম্বর হলেন ডোনাল্ড জে ট্রাম্প। ২ নম্বর হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” আসলে, দু’সপ্তাহের মধ্যেই আমি ভারতে যাচ্ছি, ভারতে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।”
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম ভারত সফরে আসছেন ২৪ ফেব্রুয়ারি। ট্রাম্পের সঙ্গেই ভারতে আসছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। দু’দিনের এই সফরে নয়াদিল্লি ছাড়াও আহমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন ট্রাম্প। কূটনৈতিক মহল সূত্রের খবর, এই সফরেই আমেরিকার কাছ থেকে ক্ষেপনাস্ত্র-প্রতিরোধী সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলেছে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *