হায়দরাবাদের এই বিশাল ধ্যান কেন্দ্রে একসঙ্গে ধ্যান করতে পারবেন ১ লাখ মানুষ
কে আর সি টাইমস ডেস্ক
আজ মঙ্গলবার উদ্বোধন হতে চলেছে বিশ্বের সর্ববৃহত্ ধ্যান কেন্দ্র। হায়দরাবাদের এই বিশাল ধ্যান কেন্দ্রে একসঙ্গে ধ্যান করতে পারবেন ১ লাখ মানুষ। এটি হতে চলেছে হার্টফুলনেস ইনস্টিটিউট নামে ধ্যান সংস্থার প্রধান কার্যালয় | আজ ২৮ জানুয়ারি এর উদ্বোধন অনুষ্ঠানে থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিশিষ্ট যোগ গুরু রামদেব ও সমাজসেবী আন্না হাজারের।
হায়দরাবাদ শহর থেকে ৪০ কিলোমিটার দূরে কানহা শান্তিবনম-এ তৈরি হয়েছে ওই ধ্যান কেন্দ্রটি। এটি ছড়িয়ে থাকবে ৩০ একর জমিতে। কেন্দ্রটিতে থাকবে একটি প্রধান হল এবং ৮ ছোট হল। একসঙ্গে এই কেন্দ্রে ধ্যান করতে পারবেন ১ লাখ মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত আলো জ্বললে এটিকে সিডনি হারবাররের মতো দেখাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
জানুয়ারির ২৮-৩০ তারিখ, ফেব্রুয়ারি মাসের ২-৪ তারিখ ও ৭-৯ তারিখ পর্যন্ত তিন দিনের মোট তিনটি সেশন হবে।
হার্টফুলনেস-এ প্রতিদিন ১ লাখ মানুষের খাবার তৈরি করা হবে। একইসঙ্গে ধ্যান কেন্দ্রে থাকছে ৩৫০ বেডের আয়ূষ মেডিক্যাল। প্রসঙ্গত, হার্টফুলনেস হল রাজা যোগ ঘরনার একটি ধ্যান। এটিকে সহজ মার্গ-ও বলা হয়।


