উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা : মৃত্যু বেড়ে ১৮, সতর্কতা জারি নয়ডাতেও

< 1 - মিনিট |

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় বুধবার সকালে মৃতের সংখ্যা ১৮-তে পৌঁছেছে

কে আর সি টাইমস ডেস্ক

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩, বুধবার সকালে মৃতের সংখ্যা ১৮-তে পৌঁছেছে| বুধবার সকালে গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালের এমডি সুনীল কুমার গৌতম জানিয়েছেন, বুধবার ৫ জনের মৃত্যু হয়েছে| মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮-তে| উত্তর-পূর্ব দিল্লির সামগ্রিক পরিস্থিতি এখনও থমথমে রয়েছে| স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী|

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে এবার সতর্কতা জারি করা হয়েছে দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায়| বুধবার সকালে গৌতম বুদ্ধ নগর জেলার জেলাশাসক বি এন সিং জানিয়েছেন, দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে, দিল্লি সংলগ্ন গৌতম বুদ্ধ নগর জেলায় সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে| সুরক্ষাকে গুরুত্ব দিয়ে বুধবার দিল্লি থেকে ৩ কিলোমিটার দূরে নয়ডাতেও সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে|

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালীন গত সোমবার গোকুলপুরী এলাকায় গুরুতর আহত হয়েছিলেন শাহদরার ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অমিত শর্মা| পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন তিনি| চিকিত্সার পর এখন বিপদমুক্ত রয়েছেন ডিসিপি অমিত শর্মা| ইতিমধ্যেই ডিসিপি অমিত শর্মার পরিবারের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| ডিসিপি-র শারীরিক অবস্থারও খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news