কাসেম সুলেইমানির মৃত্যুর পর থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, ফের রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদে
কে আর সি টাইমস ডেস্ক
বাগদাদ, ৯ জানুয়ারি (হি.স.): কাসেম সুলেইমানির মৃত্যুর পর থেকেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, ফের রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদে। তবে, এবারের রকেট হামলায় ক্ষয়ক্ষতি অথবা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১১.৪৫ মিনিট নাগাদ বাগদাদের গ্রিন জোনে দু’টি রকেট হামলা চালানো হয়। বাগদাদের গ্রিন জোন এলাকায় বিভিন্ন সরকারি সংস্থা এবং বিদেশি দূতাবাস রয়েছে। সৌভাগ্যবশত এই রকেট হামলায় হতাহতের কোনও খবর নেই, জানিয়েছে ইরাকের সিকিউরিটি সার্ভিস। বুধবার দুপুর তখন ১১.৪৫ মিনিট হবে, বাগদাদের গ্রিন জোনে দু’টি রকেট হামলা চালানো হয়। ইরাকের সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, দু’টি কাত্যুশ রকেট আছড়ে পড়ে গ্রিন জোনে। কেউ আহত হননি, ক্ষয়ক্ষতিও হয়নি।


