অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর-হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ।

< 1 - মিনিট |

জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটিগড়া : অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর-হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি, পাথর রাস্তার উপর খসে পড়ার ফলে স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা।এদিকে, উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে।

ফলে, প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্য সমূহের মানুষকে সড়ক পথে গুয়াহাটি বা বহি:রাজ্যে যাতায়াত দূস্কর হয়ে দাঁড়িয়েছে।কেননা, বারবার ভূমিস্খলনের ফলে শিলচর-গুয়াহাটি জাতীয় সড়কের মেঘালয়ে ভূমিস্খলনের যেভাবে যাতায়াত ব্যবস্থা, তেমনি শিলচর- হাফলং সৌরাষ্ট্র সড়ক। এদিকে, গতকাল থেকে শিলচর-গুয়াহাটি ছয় নং জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নীরাপদ নয়। যদিও, এখনও যান চলাচল বন্ধ হয়নি। তবে, মেঘালয় প্রশাসন ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *