মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই পানিভরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুন্ড গ্রামে

< 1 - মিনিট |

স্বামী রতন কল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিনা কলের গলা কেটে হত্যা করে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

ধলাই : মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ধলাই পানিভরা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুন্ড গ্রামে। স্বামী রতন কল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিনা কলের গলা কেটে হত্যা করে। জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক সময় রতন ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিনা কলের ওপর আক্রমণ চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মিনা কলের গলা দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হযওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীকে খুন করার পর রতন রক্তমাখা অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে ধলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরী দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রতন কলকে থানায় নিয়ে যায়।

খবর পেয়ে ছুটে আসেন সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম এবং শিলচর থেকে ফরেনসিক দল। প্রাথমিক তদন্তের পর ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে পুলিশ মিনা কলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার মিনা কল এবং ঘাতক রতন কলের তিন সন্তান রয়েছে। এই ঘটনায় গোটা পশ্চিম রামপ্রসাদপুর এলাকায় গভীর শোক ও চাঞ্চল্য বিরাজ করছে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *