শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

< 1 - মিনিট |

৩১ আগস্ট ঘুংঘুর বাইপাসে ভব্য সভার আয়োজন

অজিত দাস

শিলচর : আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মার হাত ধরে আগামী ৩১ আগস্ট শিলচরের ঘুংঘুর বাইপাস এলাকায় আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হতে চলেছে নবনির্মিত শহিদ মঙ্গল পাণ্ডের মূর্তি। এ উপলক্ষে প্রস্তুতি চলছে জোর কদমে।

মঙ্গলবার শহিদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ওই দিন বিকেল ৪টায় একটি ভব্য সভার আয়োজন করা হবে। উদ্যোক্তারা জানান, প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে মহিলাদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হবে।

প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে এই মূর্তি স্থাপন করা হয়েছে। ২২ ফুট প্যাডেস্টেলের এলাকায় বসানো হয়েছে প্রায় ১০ ফুট উচ্চতার ব্রোঞ্জ নির্মিত মূর্তি। মূর্তিটি তৈরি করেছেন কলকাতার শিল্পী চন্দ্রশেখর দাস। কলকাতা থেকে মূর্তি আনতে ব্যয় হয়েছে প্রায় ৯০ হাজার টাকা।

আয়োজকরা জানান, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বরাক উপত্যকার প্রত্যেক মানুষের উপস্থিতিই হবে এই ঐতিহাসিক অনুষ্ঠানের আসল প্রাপ্তি। এদিন সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, উপদেষ্টা অমিতাভ রাই, সহ-সভাপতি ভোলানাথ যাদব, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কুর্মী, সহ-সম্পাদক প্রকাশ চৌহান, কার্যকরী সভাপতি মানব সিং সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news