১) দেশে গণতন্ত্র নয় সংকটে গান্ধী পরিবার/ বললেন অমিত শাহ
২) যৌথ সংসদীয় কমিটি দিয়ে আদানি ইস্যুতে কান কোন লাভ হবে না/মন্তব্য শারদ পাওয়ারের
৩) বিহার বিধান পরিষদে বিজেপি সবচাইতে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করল
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – গণতন্ত্র নয় গান্ধী পরিবার সংকটে পড়েছে। মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন বিরোধীরা এখন এমন শুরু করেছে সংসদ চলতে দিচ্ছে না। যার জন্য কোন আলোচনা ছাড়াই বাজেট পাস করতে হয়। দেশবাসী এর জন্য তাদের ক্ষমা করবে না। গান্ধী পরিবার গণতন্ত্র নয় দেশে পরিবার বাদ জাতিবাদ ও তোষণবাদ কে সমৃদ্ধ করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী দেশ থেকে জাতিবাদকে বিদায় দিয়েছেন তোষণ বাদও বিদায় হয়ে গেছে এখন পরিবার বাদ বিদায় হবে।
সংবাদ 2 – আদানী ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তেমন কোন লাভ হবে না বলে মনে করেন এনসিপি নেতা শারদ পাওয়ার। তিনি বলেন এর চাইতে বেশি আস্থা রাখা যায় সুপ্রিম কোর্ট যে তদন্ত করছে সেটার উপর। কারণ যৌথ সংসদীয় কমিটিতে সরকার পক্ষের সাংসদরা সংখ্যায় বেশি থাকেন তাই প্রকৃত সত্য বেরিয়ে আসে না।
সংবাদ 3 – ছেলে বিজেপিতে চলে যাওয়ার দুঃখ প্রকাশ করলেন প্রবীণ কংগ্রেস নেতা একে এন্টনি। সংবাদ সংস্থাকে বলেন তার ছেলেকে সবসময় তিনি ভালো রাজনৈতিক শিক্ষা দিয়ে এসেছে ন। কিন্তু সে এমন একটা দলে গেছে যে দল দেশে বিভেদের বীজ রোপন করছে। উল্লেখ্য গতকাল একে এন্টনির ছেলে অনিল এন্টনি বিজেপিতে যোগ দিয়েছেন। আজ বাবা ছেলের বিজেপিতে যোগদানে নিজের দুঃখের কথা জানালেন সংবাদ মাধ্যমকে।
সংবাদ 4 – বিজেপিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের শেষ কংগ্রেস মুখ্যমন্ত্রী কিরন রেড্ডি। এর আগে অবশ্য তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন দেশে এখন আর কংগ্রেসের কোন ভবিষ্যৎ নেই এটা মানুষ তাদের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। দেশকে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধিতে রাখতে পারবে একমাত্র বিজেপি। তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
সংবাদ 5 – বিহারের সাসারামে যাতে কোন অবস্থায় দাঙ্গা না হয় তার জন্য জুম্মার দিন মসজিদের সামনে বাহিনীর মোতায়ন করা হয়। শহরের ২৮ টি মসজিদের সামনে আধা সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল। রামনবমীর দিন শাসারামে হিংসা ছড়িয়ে পড়ে। রামনবমীর মিছিল কে কেন্দ্র করে এই হিংসার সূত্রপাত হয়। তাই এবার প্রশাসন অত্যন্ত সক্রিয় ছিল গোটা শহরে 144 ধারা জারি করা হয়েছে। জেলায় ইন্টারনেট সেবা ছিন্ন করা হয়েছে।
সংবাদ 6 – বিহার বিধান পরিষদের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো ।এখন তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২৪। গতকালের বিধান পরিষদের নির্বাচনে বিজেপি একটি আসনে জয়লাভ করার তারা এখন সবচেয়ে বড় দল হিসাবে আত্মপ্রকাশ করল। গতকাল অনুষ্ঠিত তিনটি বিধান পরিষদীয় আসনের মধ্যে একটিতে বিজেপিতে,একটিতে আর জেডি ও একটি তে নির্দল প্রার্থী জয়ী হয়েছে।


