১) টিকিট বন্টন কেন্দ্র করে কর্ণাটক বিজেপিতে বিদ্রোহ
২) বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধনে অশোক গেহলটকে প্রশংসা প্রধানমন্ত্রী মোদির
৩) নিতিশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠক / বিরোধী ঐক্যে আশার আলো
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – টিকিট বন্টনকে কেন্দ্র করে কর্ণাটক বিজেপিতে এখন গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। গতকাল বিজেপি ১৭৯ জনের নাম ঘোষণা করেছে। এতে বহু সিনিয়র নেতার নাম নেই। তাই হবে দল থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ।তিনি বলেন বাইরে থেকে যারা এসেছে তাদের টিকেট দেওয়া হয়েছে ।অথচ সিনয়র অনেককে টিকিট দেওয়া হয়নি। তিনি বলেন আমার আত্মসম্মান আছে টিকিটের জন্য কারো পিছে পিছে ঘুরতে পারবো না । তিনি হয়তো কংগ্রেসের যোগ দিতে পারেন । যদিও কংগ্রেস থেকে জানানো হয়েছে তার সঙ্গে কোন ধরনের যোগাযোগ এখনো হয়নি
সংবাদ 2 – বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে গিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন উন্নয়নমূলক একটি প্রকল্পের জন্য সময় বের করে যে তিনি এখানে এসেছেন তার জন্য তিনি তাকে ধন্যবাদ জানান। রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু এটা উপেক্ষা করে যে তিনি এখানে এসেছেন সেটাই বড় কথা। যে কাজ রাজস্থানে কত ৫০ বছরে হয়নি সেই কাজ কেন্দ্র সরকার করতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 3 – বিরোধী দলগুলোর ঐক্যের একটা চিত্র আজকে দেখা গেল। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আরজেডি নেতা তেজস্বী যাদব আজ দিল্লিতে এসেছেন। তারা দুজনেই আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের বাড়িতে একটি বৈঠকে তারা অংশ নেন এই বৈঠকে কংগ্রেস নেতা সালমান খুরশিদও উপস্থিত ছিলেন। এ নিয়ে মল্লিকার্জুন খারগে জানান এই বৈঠক একটি ঐতিহাসিক বৈঠক। বিরোধী ঐক্যের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 4 – বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা র কন্য। কর্ণাটক বিধানসভার প্রাক্তন স্পিকার এর মেয়ে নন্দিনী আজ বিজেপিতে যোগ দিলেন। কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা। নন্দিনী বলেছেন কংগ্রেস তাকে টিকিট না দিয়ে বাইরে থেকে আসা একজনকে টিকেট দিয়েছে। তাই তিনি দল ছেড়েছেন। তিনি মানুষের সেবা করতে চান। তাই তাকে তো একটা নিজের ব্যবস্থা করতেই হবে।
সংবাদ 5 – সনাতন ধর্মের সমর্থক দল ই আগামী লোকসভা নির্বাচনে বিজয়ী হবে। এই মন্তব্য করেন বাবা রামদেব। উত্তরাখণ্ডে এক সভায় তিনি বলেন বিরোধীরা এক জোট হতে পারছে না। কারণ একজোট হওয়ার মত কোন আদর্শ তাদের সামনে নেই। তাই দেশে এমন একটি দল বিজয়ী হবে যে দল সনাতন ধর্মকে সমর্থন করছে। কার্যত বিজেপি জয়ী হবে বলেই পরোক্ষে ঘোষণা করলেন বাবা রামদেব। এর জন্য তিনি দায়ী করলেন বিরোধীদের অনৈক্যকে।
সংবাদ 6 – অযোধ্যা রাম মন্দির নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। রাম মন্দির কেন্দ্রীয় সরকারের জন্য হয়নি এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তাই হচ্ছে। হিন্দুত্ব নিয়ে শিবসেনা কোন আপোষ করেনি বলে মন্তব্য করে তিনি বলেন বিজেপি হিন্দুদের জন্য কি করেছে। কাশ্মীরে এখনো পন্ডিতরা নির্যাতনের শিকার হচ্ছেন।
সংবাদ 7 – দুর্নীতিগ্রস্ত বিরোধী দলগুলি একজোট হলেও বিজেপির কিছুই হবে না। এই মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন ২০১৪ ও ২০১৯ সালে এসব বিরোধী দল এক জোট হয়েছিল কিন্তু নরেন্দ্র মোদিকে হারাতে পারেননি। কারণ মানুষ জানেন এদের আসল চরিত্র কি। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদীর বাইশ বছরের রাজনৈতিক সফর প্রমান করছে তার ব্যক্তিত্ব।


