১) অনীক হত্যাকাণ্ডের তিন অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকা নির্দেশ
২) কাল সিবিআই অফিসে হাজিরা দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী
৩) বিজেপি কর্নাটকে শুধুই কমিশন খেয়েছে / বললেন রাহুল গান্ধী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – পুলিশ হেফাজতে অনীক হত্যাকাণ্ডের অভিযুক্ত তিন আসামীকে আগামী ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে। প্রয়াগ রাজের এক আদালত এই নির্দেশ দিয়েছে। এই তিনজনকে রিমান্ডে চেয়েছিল পুলিশ ।কিন্তু আদালত তাদের বিচার বিভাগ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই তিনজনকে গতকালই গ্রেফতার করা হয়েছিল।
সংবাদ 2 – পুলিশ হেফাজতে অনীক আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে এখন উত্তর প্রদেশের রাজনীতি হওয়া সরগরম। আজ অনীকের জানাজায় তার স্ত্রী ও দুই ছেলে গিয়েছে। ইতিমধ্যে সমাজবাদী পার্টি খোলাখুলি এই হত্যাকাণ্ডের সমালোচনা করেছে। বিএসপি নেত্রী মায়াবতী ও আসাদ উদ্দিন ওবেসি এই ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করেছেন। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে তাদের মন্তব্য।
সংবাদ 3 – আগামীকাল সকাল ১১ টায় সিবিআই অফিসে হাজির হবেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই গত পরশুদিন তাকে আবগারি সংক্রান্ত মামলায় হাজির হতে নির্দেশ দিয়েছে। সেই সমন মেনে দিল্লির মুখ্যমন্ত্রী আগামীকাল সিবিআই দপ্তরে হাজির হবেন। এই সমনকে সম্পূর্ণভাবে প্রতিশোধ মূলক ও অগ্রগতান্ত্রিক বলে ইতিমধ্যে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
সংবাদ 4 – অনিক হত্যাকান্ডের পেছনে রাজনীতি রয়েছে বলে মন্তব্য মন্তব্য করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ।তিনি বলেন এর পিছনে নির্বাচনী রাজনীতি রয়েছে। আসাদ উদ্দিন ওবেসি বলেছেন বিজেপি এভাবে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে এবং পরিকল্পিতভাবে এই কান্ড ঘটিয়েছে।
সংবাদ 5 – বিজেপির কর্ণাটকের জন্য কিছুই করেনি শুধু কমিশন খেয়েছে ।আজ কর্নাটকে এক নির্বাচনী সভায় এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন বিজেপির চল্লিশ শতাংশ কমিশন নিয়েছে বিভিন্ন কাজে। এই কমিশন নেওয়া ছাড়া কর্নাটকের উন্নতির জন্য কিছুই করেনি। আগামী নির্বাচনে কংগ্রেস কর্নাটকে ক্ষমতায় আসছে বলে দাবি করেন রাহুল গান্ধী
সংবাদ 6 – মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে পাঞ্জাবের আপ সমর্থকরা আজ সীমান্তে বিক্ষোভ দেখালেন। দিল্লি পুলিশ তাদের দিল্লিতে ঢুকতে দেয়নি। তখন তারা সীমান্তের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই সমন পাঠিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আজ এই বিক্ষোভ সমাবেশের শামিল হন আপ সমর্থকর। সিবিআইর সমন পাঠানো সম্পূর্ণভাবে গণতন্ত্র বিরোধী বলে মন্তব্য করেছে আপ।


