এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে ৪টি গাড়ি থেকে ২৫৬০কেজি অবৈধ বার্মিজ সুপারি সহ ৮জন পাচারকারীকে আটক করেছে কাছাড় পুলিশ l জানাগেছে বুধবার গভীর রাতে ধলাই থানার ভারপ্রাপ্ত ও সি মনোজ বরুর নেতৃত্বে অভিযান চালিয়ে তিনটি অটো থেকে যথাক্রমে ২০০ কেজি বার্মিজ সুপারি সহ জামিল হুসেন ও সাবিল হুসেন বড়ভূঁইয়া নামে দুজন পাচারকারী, ১৬০ কেজি সুপারির সহ আব্দুল মান্নান মজুমদার, মাসুক উদ্দিন লস্কর, ফারুক আহমেদ বারভূঁইয়া নামে তিনজন পাচারকারী, ২০০ কেজি বার্মিজ সুপারি সহ কামাল হোসেন লস্কর, মনোজ প্যাটেল নামে দুইজন পাচারকারী এবং একটি ট্রাক থেকে ২০০০ কেজি বার্মিজ সুপারি জুবেল হুসেন সহ মোট আটজন পাচারকারী কে আটক করেছে পালিশ l
সংবাদ 2 – রাজ্যের প্রতিটি হাসপাতালে পরিকাঠামো ও গুণগত মান নির্ণয়ের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে সমগ্র রাজ্যে শুরু হয়েছে ৩ দিনের স্বাস্থ্য সেবা মহোৎসব ২০২৩ l এরই অঙ্গ হিসেবে কাছার জেলার ৪২ টা হাসপাতালে আরম্ভ হয় এই স্বাস্থ্য সেবা মহোৎসব l এদিন শিলচর এস এম দেব সিভিল হাসপাতাল ও আরবান স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য সেবার মান নির্ণয় করেন দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি কঙ্কন জ্যোতি শইকীয়া , জেলা শাসক রোহন কুমার ঝা, শিলচর আবগারি বিভাগের অধীক্ষক কানুরাম কাঠার এবং শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসক ডঃ বিদ্যুৎ কুমার নাথ l এক্সটার্নাল এভুলুয়েটর হিসাবে ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া সিভিল হাসপাতালের রোগীদের এবং চিকিৎসালয়ের পরিকাঠামোর খোঁজখবর নেন এবং রোগী ও তার অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করেন।
সংবাদ 3 – আগামী ১৩ এপ্রিল গুয়াহাটি সরুসজাইতে বিহু প্রদর্শন করবে রাজ্যের দশ হাজার নৃত্যশিল্পী l এই বিহু দলে অংশগ্রহণ করতে সম্পূর্ণ তৈরি হয়েছে কাছাড় জেলার ২০ জনের বিহু দল l গত ১৫ দিন থেকে অনুশীলন করার পর বৃহস্পতিবার জেলাশাসক কার্যালয় চত্বরে চূড়ান্ত বিহু প্রদর্শন করে দলটি l বিহু প্রদর্শনের পর দলের প্রত্যেক সদস্যকে পরিচয় পত্র প্রদান করেন জেলা শাসক রোহন কুমার ঝাঁ ও পুলিশ অধীক্ষক নুমাল মহাত্তা l কাছাড় জেলা থেকে প্রতিনিধিত্ব করা দলটি গিনিস বুকে নাম অন্তর্ভুক্ত করে কাছাড়ের জন্য গৌরব অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন জেলাশাসক এবং পুলিশ অধীক্ষক l

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – শিলচরের ভয়াবহ বন্যা ও জমাজল নিষ্কাশন সহ বিভিন্ন দাবিতে পুর কর্তৃপক্ষকে হিউম্যানস অফ শিলচরের স্মারকপত্র প্রদান। বৃহস্পতিবার হিউম্যানস অফ শিলচরের এক প্রতিনিধি দল শিলচর পুরসভার কার্যবাহী আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেন । স্মারকপত্রে তাদের দাবিগুলো হলো – শিলচরে অনুমোদিত ড্রেনেজ প্রকল্পের স্পেসিফিকেশন , কাজের সময়রেখা, কাজের অগ্রগতি এবং সমাপ্তির তারিখ ঘোষণা, ড্রেন পুনর্নির্মাণ, ড্রেন কভারিং এবং ড্রেন ক্লিয়ারেন্সের প্রকল্পগুলির আর্থিক অনুমোদন প্রকাশ করা , বিবেকানন্দ রোডে শুরু হওয়া ড্রেনের নির্মাণ কাজের সমাপ্তির তারিখ জানানো। ২০২২ সালের বন্যার পর ড্রেন এবং খাল থেকে সংগৃহীত বর্জ্য পরিষ্কার করা, সরকারি জমিতে থাকা ভবনগুলির সাম্প্রতিক ধ্বংসাবশেষ পরিষ্কার করা ইত্যাদি।
সংবাদ 5 – হনুমান জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার তারাপুর হনুমান ধাম সেবা সমিতির উদ্যোগে এক বিশাল বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাজারেরও অধিক মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়ে ভজন সঙ্গীতের সঙ্গে শহরের প্রেমতলা, চার্চরোড, শিলং পট্টি, পার্করোড, রাঙিরখাড়ী, সেন্ট্রাল রোড, হয়ে তারাপুর হনুমান ধামে এসে সমাপ্তি হয়। এদিন কাছাড় জেলা কংগ্রেসের তরফে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল ও সঞ্জীব রায় সহ কংগ্রেসের অন্য নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করে জনগণকে শুভেচ্ছা বার্তার মাধ্যমে শহরের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শোভাযাত্রায় হনুমান জয়ন্তী সমারোহকে কেন্দ্র করে সমিতির তরফে এদিন পূজার্চনা, হোম মহাযজ্ঞ, আরতি সহ পুরোদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা। সন্ধ্যায় আরতি ও কীর্তন অনুষ্ঠানের মাধ্যমে হনুমান জয়ন্তী মহোৎসবের সমাপ্তি ঘোষণা করেন সমিতির কর্মকর্তারা। হনুমান জয়ন্তী মহোৎসবকে সুন্দর ও স্বার্থক করে তোলায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা।
সংবাদ 6 – বিধায়ক রূপজ্যোতি কুর্মির করা মন্তব্যের প্রতিবাদ এবার বরাক উপত্যকায়। দেশের সম্পদ তাজ মহলকে নিয়ে বিধায়ক কুর্মির অশালীন মন্তব্যের প্রতিবাদ জানালো সোনাইর রাইট ওয়ে ফাউন্ডেশন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, অসম বিধানসভার একজন সম্মানীয় সদস্য হয়ে সাম্প্রদায়িক ও অসাংবিধানিক মন্তব্য কোনও ভাবে বরদাস্ত করা যায় না। শীঘ্রই বিধায়কের মন্তব্য প্রত্যাহার করতে বলেন।
না হলে বিধায়ক পদ থেকে তাকে বরখাস্ত করার জন্য বিধসভার অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবেন ফাউন্ডেশনের সম্পাদক সামসুল ইসলাম বড়ভুইয়া সহ অন্যান্যরা। এতে তাঁরা তিনদিনের সময় সীমা দিয়েছেন। ক্ষমা না চাইলে সোনাই থানায় মামলা করার হুমকি দেন তাঁরা। এদিন সাংবাদিক সম্মেলনে বিধায়ক রূপজ্যোতির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাইট ওয়ে ফাউন্ডেশন সভাপতি আলম হোসেন বড়ভুইয়া, সম্পাদক তথা সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভুইয়া, নুরুল ইসলাম লস্কর, হুসনুল চৌধুরী, রেহান উদ্দিন লস্কর, হিফজুর রহমান লস্কর প্রমুখ।
সংবাদ 7 – বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিন্নাকান্দি ঘাট পঞ্চ মুখি হনুমান মন্দিরে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয় ।সকাল বেলা বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে বিন্নাকান্দি অঞ্চল পরিক্রমা করে শোভাযাত্রা পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সকাল থেকে চলে পূজাঅর্চনা ও মহাপ্রসাদ বিতরন সহ ভজন কীর্তন। এই মন্দিরের উৎসব এবার নিয়ে দুবছরে পা দিয়েছে । জনগনের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে এই উৎসবের আয়োজন করা হয়েছে এবারের উৎসবের বাজেট ছিল ৫০ হাজার টাকা বলে কমিটির পক্ষ থেকে জানিয়েছেন শিবানন্দ পান্ডে,জয়করন রবিদাস,মুকুল রবিদাস,জিতেন ভগত,রমজিৎ গোয়ালা,কাশেন ভাউরী সহ অন্যান্যরা।


