কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – নতুন দয়াপুর থেকে সন্দেহজনক নেশা জাতীয় দ্রব্য হেরোইন সহ তিন জনকে আটক করে পুলিশের সমঝে দেয় স্থানীয়রা । ধৃতরা হলেন, ওজান তারাপুরের বাসিন্দা হাসান মিয়া চৌধুরী, বাদ্রীপার চতুর্থ খণ্ডের বাসিন্দা বসির আহমেদ চৌধুরী, জিরিঘাটের দিঘলীর সাহিন আক্তার । জানা যায়, হাসান মিয়া চৌধুরী, বসির আহমেদ চৌধুরী, সাহিন আক্তাররা হেরোইন সরবরাহ করার জন্য প্রায় সময়ই উধারবন্দ থানার অন্তর্গত নতুন দয়াপুরে আসা যাওয়া করতো।

সোমবার রাতে হাসান মিয়া চৌধুরী, বসির আহমেদ চৌধুরী, সাহিন আক্তাররা নতুন দয়াপুরে আসার পর স্থানীয় বাসিন্দাদের নজরে পরে । এরপর স্থানীয়রা এদের আটক করে তাদের কাছ থেকে ২০টি হেরোইন ভর্তি কন্টেনার উদ্ধার করে । পরে উধারবন্দ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার সেকেন্ড অফিসার প্রমেশ সিনহা । তিনি নতুন দয়াপুরে গিয়ে এদের আটক করে থানায় নিয়ে আসেন ।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 2- কাছাড় জেলা কংগ্রেসের তরফে মঙ্গলবার শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি শাসিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচরের রাস্তাঘাট নরকঙ্কালে পরিণত হওয়ার পাশাপাশি নালা খননের মাধ্যমে চলছে ব্যাপক কেলেঙ্কারি।

শাসক দলের কর্মীদের মুনাফা দিতেই শিলচরে কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। উন্নয়নের নামে মানুষকে শাসরুদ্ধ করে মারা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তাঁরা। জমাজল থেকে শুরু করে ট্রাফিক সমস্যা ও খাওয়ার জলের সমস্যায় শহরের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিলের পোষ্টপেইড থেকে প্রিপেইড প্রক্রিয়ায় ডিজিটাল লুট চলছে বলেও অভিযোগ জেলা কংগ্রেসের।বেতুকান্দি বাঁধ সংস্কারের কাজে অতি নিম্নমানের, বালুর পরিবর্তে জিও ব্যাগে পলিমাটি ভরে নদীবাঁধ সংস্কার কার্য শুরু করা হয়েছে, নেই কোন তথ্য ফলক ।

শিলচর-কালাইন সংযোগী শিববাড়ি রোড নিয়েও চলছে হরির লুট। শিলচরে উন্নয়নের নামে যে ক্যালেঙ্কারি চলছে তা নিয়ে শিলচরের সাংসদ ও বিধায়ক চুপ করে বসে আছেন। শহরের জলন্ত বিভিন্ন সমস্যাকে পিছনে ফেলে কাছাড় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, সরকার তথা বিজেপির কর্মীদের হয়ে কাজ করছে বলেও এদিন অভিযোগ করেছেন দলের নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার,সঞ্জীব রায়, মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী বিদ্যাপতি রবিদাস, সীমান্ত ভট্টাচার্য, বুবু দত্ত সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ 3- মামার বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত হয়েছেন নবম শ্রেণির এক ছাত্রী। তাকে জোর করে স্কুটিতে তুলে নিয়ে যায় দুই যুবক অভিযোগ মামা ও যুবতীর মার । এসম্পর্কে পালংঘাট ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে। ধলাইর রুকনি তৃতীয় খন্ডের বাসিন্দা সৌরভ দাস এবং স্মিতনগর দ্বিতীয় খণ্ডের মলন দাসকে অভিযুক্ত করে মামলা করেছেন অপহৃত যুবতীর মা বিভা রানি দাস । তারা অভিযোগ, গত ২৪মার্চ ধলাই জামালপুরে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল তার কন্যা। সেখানে গিয়ে কিছুদিন থাকার পর ২৯ মার্চ তার মেয়ে মামাতুতো ছোট ভাইকে নিয়ে নিজের বাড়ি ফেরার পথে হঠাৎ ওই দুই যুবক স্কুটি নিয়ে পথ আটকে দেয় l

তারপর সঙ্গে থাকা ভাইকে প্রাণভয় দেখিয়ে তার মেয়েকে তুলে নিয়ে যায় অভিযুক্ত যুবকরা l মেয়ের কোন খোঁজখবর না পেয়ে পালংঘাট ফাঁড়িতে মামলা করেন বিভা রানি দাস l এরপর এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও আজ পর্যন্ত মূল অভিযুক্ত সহ তার মেয়েকে এখনও খোঁজে বের করতে পারেনি পুলিশ । সংবাদ মাধ্যমকে ডেকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অপহৃত মেয়ের মা ও তার মামা এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা l

Apply Here

সংবাদ 4- ২০২২ সালের জুলাই মাসে অনুষ্ঠিত একটি বাল্য বিবাহ সংক্রান্ত ঘটনার মামলা দায়ের হয়েছে মঙ্গলবার। কালাইন এলাকার চাইল্ড ম্যারেজ প্রহিভিশন অফিসার পঙ্কজ চৌধূরী মামলাটি কালাইন থানায় দায়ের করেছেন। বাল্য বিবাহটি হয়েছিল ২২ সালের ১০ জুলাই কালাইন ব্রাহ্মনগ্রামে জ্যোতির্ময় দেবের বাড়িতে। জ্যোতির্ময়ের নাবালক ছেলে পরমজিতের সঙ্গে জাবদা এলাকার এক নাবালিকা মেয়ের বিয়ে হয়েছিল। মেয়ের বাবার দায়িত্ব পালন করেছিলেন কেশব বর্মণ নামের স্থানীয় এক ব্যাক্তি।

ব্যাপারটি নিয়ে এলাকাবাসী সহ পঞ্চায়েত প্রতিনিধি ও মহিলা সমিতির সদস্যারা অনেক বার প্রশাসনের কাছ চাপলেও লাভ হয় নি। রাজ্যের চাইল্ড লাইফ প্রটেকশন কমিটির পক্ষ থেকে এমর্মে কাছাড়ের জেলাশাসককে বিহিত ব্যবস্থা নেবার চিঠিও পাঠানো হয়েছিল কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয় নি। প্রসঙ্গত ওই বিয়ের বর পরমজিতের এখনও ২১ বছর হয় নি। এবং নাবালিকা ওই মেয়ে আগামী আগস্ট মাসে ১৮ বছরে পা দেবে। বর্তমানে এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কোনও পদক্ষেপ নেয় কি না, তা দেখার বিষয়।

সংবাদ 5- কালাইন গ্রাম পঞ্চায়েত ও ইআরসি আই কেয়ার হাসপাতালের যৌথ ব্যবস্থাপনায় মঙ্গলবার জিপি কার্যালয়ে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে এলাকার ১৬০ জন নাগরিক তাদের চোখ পরীক্ষা করিয়েছেন। শিবিরে চোখ পরীক্ষা করেন ডাঃ প্রকাশ সোম। এ ব্যাপারে বিশদ জানালেন কালাইন জিপি সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী।

সংবাদ 6 – মঙ্গলবার কাটিগড়া সার্কল কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের চেক তুলে দেওয়া হয়। এউপলক্ষে কাটিগড়া সার্কল কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, সার্কল অফিসার মিনার্ভা দেবী আরম্বাম, প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, দুর্যোগ মোকাবিলা বিভাগের কাটিগড়ার ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী প্রমুখ। এদিন ৪৩ জন হিতাধিকারির মধ্যে ২৫ জনের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক তুলে দেন বিধায়ক, সার্কল অফিসার সহ উপস্থিত বিশিষ্টজনেরা।

KRC PLACEMENT ADD

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *