কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সোমবার শিলচর কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র সংঘটনের ব্যবস্থাপনায় সকাল সাতটায় শিলচর নরসিংতোলা ময়দান থেকে এক বিরাট মিছিল বের করা হয় l এদিনের মিছিলে ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত যারা এই স্কুলে পড়াশোনা করেছেন সেই পড়ুয়ার এই মিছিলে অংশগ্রহণ করেন l মিছিলটি নরসিংতোলা ময়দান থেকে বের করে গান্ধীবাগ হয়ে সদরঘাট গিয়ে স্বামী বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানায় l

তারপর সেখান থেকে জনীগঞ্জ -তুলাপট্টি- সেন্ট্রাল রোড-প্রেমতলা- অম্বিকাপট্টি – চার্চ রোড – ঝালুপাড়া হয়ে কলেজিয়েট স্কুল প্রাঙ্গনণ গিয়ে শেষ হয় l তারপর পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপন হয় l সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান ,কলেজিয়েট স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৪ এপ্রিল ২০২৩ থেকে ২৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত এক বছরব্যাপী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে l এরই অঙ্গ হিসাবে আজকের এই বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে l

সংবাদ 2- ড্রাগস মাফিয়া করিমগঞ্জের এমাদ উদ্দিন তাপাদারের সম্পত্তি বাজেয়াপ্ত করলো পুলিশ। করিমগঞ্জ পুলিশের এক বিরাট সফলতা। অবৈধ ড্রাগস ব্যবসায়ী এমাদ উদ্দিনের স্থাবর অ-স্থাবর সব সম্পত্তি সিজ করলো করিমগঞ্জ পুলিশ। উল্লেখ্য গত অক্টোবর মাসে করিমগঞ্জ বাবা হোটেলের সামনে এক অভিযানে মিজোরাম থেকে আনা প্রায় দশ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

পরে লরি চালককে জিজ্ঞাসাবাদ চালিয়ে ড্রাগস মাফিয়া চরগোলা নাইরগ্ৰামের এমাদ উদ্দিনকে গ্ৰেফতার করে করিমগঞ্জ পুলিশ। তার পর পুলিশ এমাদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মিজোরাম থেকেও এক ব্যক্তিকে গ্ৰেফতার করেছিল। এদিকে অবৈধ ড্রাগস ব্যবসা করে বিশাল সম্পত্তির মালিক হওয়া এমাদের প্রায় ৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জের ডিএসপি গিতার্থ দেবশর্মার।

সংবাদ 3- কালাইনছড়া টোল গেটের পাশের পুলিশের অস্থায়ী চেক পোস্টে রবিবার পাঁচটি কনটেনার বোঝাই সন্দেহজনক বার্মিজ সুপারি আটক করেছে পুলিশ। পাচটি কনটেনারে আনুমানিক ১৬০০ বস্তা বার্মিজ সুপারি রয়েছে বলে গুমড়া পুলিশের ইনচার্জ মানবজ্যোতি মালাকার জানান। কনটেনারগুলির সঙ্গে থাকা ৭ ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। ধৃতরা সবাই উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা।

সংবাদ 4 – বেহাল সড়ক পরিষেবার জন্য বড়খলা রাজনগর জিপির মাণিকপুর গ্রামের জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। গত ১৫ বছর ধরে চলে থাকা নদীভাঙন সমস্যা এলাকার ৭ হাজার পরিবারের দৈনন্দিন জীবনকে সমস্যার মুখে ঠেলে দিয়েছে। যোগাযোগের ক্ষেত্রে পুরো গ্রামটি বর্তমানে শিলচর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকার শ্রমিক সহ খেটে খাওয়া গরিব মানুষের কর্মসংস্থান ও ছাত্রছাত্রীদের পড়াশোনা সহ স্বাস্থ্য পরিসেবা নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় জনগণ।

চলতি বর্ষার মশরুমে সড়কের ওপর দিয়ে হেঁটে চলাচল করাটাও প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এলাকার নদী ভাঙ্গন রোধ সহ সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা বার বার আন্দোলন গড়ে তুললেও আজ পর্যন্ত কোন কাজ হয়নি। যদিও বিগত দিনে সরকার এলাকার সড়ক ও নদীভাঙন রোধে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে। কিন্তু কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সহ বিভাগীয় আধিকারীকরা নিম্নমানের কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 5 – বদরপুর ডেপার পার রেল কলোনি এলাকায় ভয়ংকর অগ্নিকাণ্ড। রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বদরপুর ফায়ার এন্ড ইমারজেন্সি সার্ভিসে । খবর পেয়ে ছুটে লিড ফায়ার ম্যান নুরুল ইসলাম দলবল নিয়ে উপস্থিত হন ঘটনাস্থলে । অগ্নিনির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা।অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি । কিন্তু অগ্নিকাণ্ডের ফলে পরিতোষ চক্রবর্তী বসতবাড়িতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

সংবাদ 6 – বদরপুর রেল কলোনি থেকে গাজা উদ্ধার। নিজের ঘরে গাজা রাখার অপরাধে বদরপুর রিটায়ার্ডমেন্ট কলোনির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই দাস আটক । জানা গেছে, বদরপুর পুলিশ এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর রেলওয়ে কলোনি থেকে বিপুল পরিমাণের গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে ঘর থেকে মোট ১৪ টি প্যাকেটে প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। যার বাজার মুল্য অনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে অনুমান। আটক ব্যক্তি হলো বদরপুর রিটায়ার্ডমেন্ট কলোনির ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কানাই দাস ৫৫। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *