ডিএল‌আর‌এসি সভা শিলচরে

< 1 - মিনিট |

সরকারী যোজনার আওতাধীন বেংক প্রদত্ত ঋন বেংক থেকে সময়মত অনুমোদন করার আর্জি জানিয়েছেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ডিস্ট্রিকট লেভেল আরসেটি এডভাইজরি কমিটি ( ডিএল‌আর‌এসি) এর সভা ২৫ এপ্রিল মঙ্গলবার শিলচরের জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন ভবনে আয়োজিত হয়। কাছাড় জেলা ভিত্তিক আরসেটি এডভাইজরি কমিটি র এই সভা ডিস্ট্রিকট ডেভলাপমেন্ট কমিশনার ( ডিডিসি) রাজীব রায় ( এপিএস) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জিলা উন্নয়ন কমিশনার রাজীব রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আরসেটি প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যমি ও আত্মসহায়ক দলের কর্মীদের সাবলম্বি করতেপদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারী যোজনার আওতাধীন বেংক প্রদত্ত ঋন বেংক থেকে সময়মত অনুমোদন করার আর্জি জানিয়েছেন। এছাড়া কাছাড় জিলা প্রশাসনের পক্ষ থেকে আরসেটি কাছাড়ের স্থায়ী ভবন নির্মাণ করা জন্য শিলকুড়ি এলাকায় সরকারি জমি প্রদানের আশ্বাস দেন জিলা উন্নয়ন আধিকারিক রাজীব রায় ।

গ্ৰামীন স্বরোজগার প্রশিক্ষণ কেন্দ্র ( আরসেটি) কাছাড়ের ডিরেক্টর জগজ্যোতি ভট্টাচার্য্য আরসেটি কাছাড়ের পারফরম্যান্স তুলে ধরেন এবং সভায় উপস্থিত এন‌আর‌এল‌এম এর ডিএফ‌ই স্কিল গোপেন্দ্র দাস আরসেটি কাছাড়ের থেকে বেংক মিত্র প্রশিক্ষণ ও আইআইবিএফ সার্টিফিকেশনের রিপোর্ট তুলে ধরেন। সভায় নবার্ড এর ডিডিএম রবিশংকর লাইকবাম, নবার্ড প্রদত্ত বিভিন্ন প্রকল্প ও যোজনার জিলা ভিত্তিক প্রগ্ৰেস রিপোর্ট তুলে ধরেন।

জেলা শিল্প বাণিজ্য কেন্দ্রের জেলা প্রবন্ধক এস ডঙ্গল প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়া জিলা এমপ্লয়মেন্ট অফিসার মনুজ কুমার প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিড ড্রিসট্রিকট ম্যানেজার (এলডি‌এম) দিনেশ কুমার গুপ্ত, জিলা পরিষদ এর ডেপুটি সিইও আমজাদ হোসেন সহ পিএনবি সার্কেল অফিস এর ডেপুটি সার্কেল হেড এবং আরসেটি কাছাড়ের সিনিয়র ফেকালটি তথা কোর্স করডিনেটর শাহেদ চৌধুরী প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *