বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখার আশ্বাস
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : রাজ্য বিধানসভায় জানানো হয় যে কাশী পুর থেকে ময়নার বন্ধ ও দুধ পাতিল হয়ে রামনগর আইএস বিটি পর্যন্ত রিং রোড নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে কোন প্রস্তাব আসেনি। কংগ্রেসের মিসবাহুল ইসলাম লস্করের এক প্রশ্নের উত্তরে একথা জানানো হয়। শিলচর শহরের যান জট নিরসনে এই রিং রোডের প্রয়োজনীয়তা নিয়ে লস্কর বিধানসভায় এই প্রশ্ন উত্থাপন করেছিলেন।এ বিষয়ে পরবর্তীতে বিহিত ব্যাবস্থা নেয়া হবে বলে বিধান সভায় জানানো হয়।


