রেলওয়ে কর্তৃপক্ষ কে ধন্যবাদ

< 1 - মিনিট |

হারাণ দে বলেন যে শিলচরে আজকাল বেসরকারি স্তরেও ভাষা আইন লঙ্ঘন করা হচ্ছে।

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – শিলচর রেল ষ্টেশনে বরাকের সরকারী ভাষা বাংলা কে উপেক্ষা করে অন্যান্য ভাষায় সাইনবোর্ড লাগানোর বিষয় টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আনায় লামডিঙের ডি আর এম সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেন এবং এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সোসিয়াল এক্টিভিস্ট ও প্রবীণ সাংবাদিক হারাণ দে। হারাণ বাবু সাংবাদিকদের বলেন যে শিলচরে আজকাল বেসরকারি স্তরেও ভাষা আইন লঙ্ঘন করা হচ্ছে।

স্থানীয় কিছু ব্যবসায়ীর মদতে বিজ্ঞাপন ইত্যাদির সাইনবোর্ড গুলোতে বাংলা কে ব্রাত্য রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ বাবু কথা প্রসঙ্গে বলেন যে সম্প্রতি রাজ্য বিধানসভায় বিধায়ক বিজয় মালাকার ও বরাক উপত্যকার আরও দুজন বিধায়ক বাংলা ভাষার স্বীকৃতি সম্পর্কে আলোচনা কালে যে আচরণ করেন তা খুব ই পরিতাপের । তিনি বলেন যে বাঙালি দের ভোটে বিধায়ক পদে জয়ী হয়ে তাঁদের এধরনের আচরণ সত্যিকার অর্থেই নিন্দনীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *