শিলচর | এনআইটি ছাত্রের উপর ঘটেযাওয়া বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামার হুসিয়ারী আকসার

< 1 - মিনিট |

দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি ঘটনার সত্যতা প্রকাশ্যে আনার দাবি জানিয়ে প্রশাসন সহ এনআইটি কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আকসা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এনআইটি ছাত্র সিদ্ধার্থ পত্যর উপর হওয়া বর্বরোচিত ঘটনার সত্যতা প্রকাশ্যে আনার দাবিতে ফের সরব হলো ছাত্র সংগঠন আকসা । শুক্রবার শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান শিলচর এনআইটিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্ররা স্থানীয় ছাত্রের উপর হামলা চালানোর ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছেন না সংস্থার কর্মকর্তারা।

আহত ছাত্রের পরিবারের তরফে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনও প্রশাসন ও এনআইটি কর্তৃপক্ষের তরফে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি ঘটনার সত্যতা প্রকাশ্যে আনার দাবি জানিয়ে প্রশাসন সহ এনআইটি কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আকসা। আগামী ১১ তারিখের মধ্যে ১৮ জন অভিযুক্তদের গ্রেফতার করা না হলে শহরজুড়ে বৃহৎ গণআন্দোলন গড়ে তুলবে বলে এদিন কড়া ভাষায় হুসিয়ারি দিয়েছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *