শিলচর – মণিপুরী ভাষাকে আসামের সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল সংগঠন মাইফা

< 1 - মিনিট |

বরাকের যেসব ছাত্রছাত্রীরা মণিপুরী ভাষায় বিভিন্ন ডিগ্রী অর্জন করেছে তাঁরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে বর্তমানে ঘরে বসে আছে বলে এদিন জানিয়েছেন তাঁরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ভারতীয় সংবিধানের ৩৪৭ নম্বর অনুচ্ছেদের অধীনে মণিপুরী ভাষাকে আসামের সহযোগী সহকারী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফৎ আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করল মণিপুরী ইউথ ফ্রন্ট অফ আসাম। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান,রাজ্যের ১৩টি ডিগ্রী কলেজে মণিপুরী ওনার্স নিয়ে পড়াশোনা করার পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয়ে মণিপুরী বিভাগকে আলাদা করে ছাত্রছাত্রীরা এম.এ.ও ডক্টোরেট ডিগ্রী অর্জন করেছে।

কিন্তু ২০১৯ এর ৫ আগষ্ট রাজ্য সরকারের তরফে একটি আইন পাশ করে বরাকে বাংলা,ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ও বড়ল্যাণ্ডে বড় ভাষায় সরকারি চাকুরির ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যার দরুন বরাকের যেসব ছাত্রছাত্রীরা মণিপুরী ভাষায় বিভিন্ন ডিগ্রী অর্জন করেছে তাঁরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়ে বর্তমানে ঘরে বসে আছে বলে এদিন জানিয়েছেন তাঁরা। সরকারি আইনের বিরোধিতা করে মাইফার কর্মকর্তারা মণিপুরী ভাষাকে আসামের সহকারী সহযোগি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার এদিন সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।

Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *