স্বামীর মানষিক ও শারিরীক অত্যাচারের কারণে আত্মহত্যা করেছে বলে বিষয়টি সঠিক তদন্তের দাবি করেন মহিলার বাবা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর রামনগর বাইপাসে সড়কে দুর্ঘটনায় প্রান হারালো এক মহিলা। স্বামীর মানষিক ও শারিরীক অত্যাচারের কারণে আত্মহত্যা করেছে বলে বিষয়টি সঠিক তদন্তের দাবি করেন মহিলার বাবা। বৃহস্পতিবার রাত অনুমানিক ৯.৩০ মিনিটে শিলচর রামনগর বাইপাসে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পশ্চিম শিলচরের পঞ্চায়েত সদস্য সুরাট দাস (রাজু) স্ত্রী অপর্না দাস(২২) । শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর তার পরিবারের হাতে তুলে দেন শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

এই বিষয়ে মেয়ের বাবা অরবিন্দ দাস ও স্থানিয়রা একটি মামলা দাখিল করেন শিলচর ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে, দুর্ঘটনায় নিহত অপর্না দাসের পিতা অরবিন্দ দাস সাংবাদিকদের বলেন বলেন,সুরাট দাসের সঙ্গে তার মেয়ের বিবাহ হওয়ার পর মেয়েটিকে মেয়েটিকে শারিরীক ও মানষিক ভাবে অত্যাচার দিতো সুরাট দাস এই কারনে মেয়েটি একবার আত্মহত্যার চেষ্ঠাও করেছিল
এই ঘটনাটি আইনগত ভাবে সঠিক তদন্তের মাধ্যমে অপর্না দাসের সড়ক দুর্ঘটনায় নাকি স্বামী সুরাট দাসের মানষিক ও শারিরীক অত্যাচারের কারণে আত্মহত্যা করেছে বিষয়টি সঠিক তদন্তের দাবি করেন এবং সমাজসেবী সুজিত দাস চৌধুরী বলেন,এই বাইবাসে কিছুদিন পরে -পরে একের পর এক সড়ক দুর্ঘটনা ও হত্যার খবর প্রায়ই পাওয়া যায় শিলচর বাইপাসের ঘন-ঘন দুর্ঘটনা বন্ধের জন্য প্রদক্ষেপ নেওয়ার জন্য কাছাড়ে প্রশাসনের কাছে অনুরোধ করেন।



