লক্ষীপুর এস সি বোর্ডের পক্ষ থেকে হিতাধীকারীদের হাতে প্রেসার কুকার ও গ্যআসএ ষ্টোব তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর – লক্ষীপুর এস সি বোর্ডের ব্যবস্হাপনায় শুক্রবার ফুলেরতল মাল্টিপারপাস হলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ডাঃ বি আর আম্বেদকরের ১৩২ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় । তারপর ডাঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ অর্পন করেন অতিথিরা ।
সভার উদ্দ্যেশ্য ব্যাখ্যা করেন ম্যাজিষ্টেট জয় ঋষ্টানিয়া নামলাই। অনুষ্ঠানে প্রধান অতিথি বিমলেন্দু রায় ছাড়াও উপস্থিত ছিলেন লক্ষীপুর পৌরসভার চেয়ারম্যান মৃনাল কান্তি দাস, জয়পুর এস সি মন্ডল সভাপতি রানু দাস , লক্ষীপুর এস সি বোর্ডের সহ সভাপতি জেজি গোপাল রায় ,জয় ঋষ্টানিয়া নামলাই, ও লক্ষীপুর এস সি বোর্ডের চেয়ারম্যান দেবাশীষ রায় সহ অন্যান্যরা।
সভায় ডাঃ বি আর আম্বেদকরের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, দেবাশীষ রায়, মৃনাল কান্তি দাস, গৌতম শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা । পরে লক্ষীপুর এস সি বোর্ডের পক্ষ থেকে হিতাধীকারীদের হাতে প্রেসার কুকার ও গ্যআসএ ষ্টোব তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা ।



