সুপার নুমাল মাহাত্তা বলেন,তিনি বিষয় নিয়ে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলবেন এবং তার নিখোঁজ স্ত্রী রিমপী দত্তকে খুঁজে করবার আশ্বাস দেন বলে জানান রজ্ঞিৎ দত্ত।
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর – লক্ষ্মীপুর বিধান সভার অধীনে থাকা পয়লা পুলের রঞ্জিৎ দত্তের স্ত্রী রিমপী দত্ত(২৯) নিখোঁজ হয়েছেন গত ৩১ মার্চ শুক্রবার। অসহায় স্বামী রঞ্জিৎ দত্ত আজ সাংবাদিকদের বলেন,দুই অসহায় কন্যা সন্তান রেখে স্ত্রী রিমপী দত্ত গত ৩১ মার্চ পয়লা পুলের বাসা থেকে কাউকে বলে ঘর বেড়িয়ে যান এবং আজ অবধি নিখোঁজ রিমপীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা
লক্ষ্মীপুর থানায় এই বিষয়ে একটি নিখোঁজ নামা দাখিল করা সত্ত্বেও পুলিশ কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছেন না বলে কাছাড়ের এস.পি নুমাল মাহাত্তা মহাশয়ের সঙ্গে দেখা করে নিখোঁজ স্ত্রী কথা তুলে ধরেন ও লক্ষ্মীপুর থানা কোনো ব্যবস্থা নিচ্ছেন না অভিযোগ করেন,পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন,তিনি বিষয় নিয়ে লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জের সঙ্গে কথা বলবেন এবং তার নিখোঁজ স্ত্রী রিমপী দত্তকে খুঁজে করবার আশ্বাস দেন বলে জানান রজ্ঞিৎ দত্ত।


