শিলচর – ২০ এপ্রিল ৫০ হাজার নিযুক্তি / বরাককে বঞ্চনা না করতে আহ্বান প্রদীপ দত্তরায়ের

2 - মিনিট |

যতদিন অব্দি রোজগারের ব্যাবস্থা না হচ্ছে ততদিন অব্দি মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ন্যুনতম ২০০০ টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তর দের ৫০০০ টাকা মাসিক অনুদান দেবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন -প্রদীপ দত্তরায়ের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : আগামী ২০শে এপ্রিল যে ৫০,০০০ প্রার্থীর নিয়োগ প্রক্রিয়ায় বরাকের প্রার্থীদের যাতে বঞ্চিত করা না হয় – মুখ্যমন্ত্রী কে জেলাভিত্তিক নিয়োগ তালিকা প্রকাশের অনুরোধ জানাল বিডিএফ।

আগামী ২০শে এপ্রিল আরো ৫০,০০০ প্রার্থীর নিয়োগ তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বরাকের প্রার্থীদের প্রতি সুবিচারের আর্জি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় বিডিএফ মূখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে পূর্বে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী যে একলাখ চাকরি দেবার উদ্যোগ নিচ্ছেন তার জন্য বিডিএফ এর পক্ষ থেকে তিনি তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। তবে একই সাথে তিনি বলেন যে এর আগে ৪০,০০০ প্রার্থীর নিয়োগ হয়েছে বলে যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তাতে বরাকের তিন জেলা থেকে খুব নগন্য সংখ্যক নিয়োগ পেয়েছেন বলে তাঁদের কাছে খবর রয়েছে। তিনি বলেন যে বরাক থেকে কতজন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই তালিকা বিজ্ঞাপনের মাধ্যমে প্রকাশের জন্য এর আগে বিডিএফ এর পক্ষ থেকে বারবার অনুরোধ জানান হয়েছিল। কিন্তু বাস্তবে তা করা হয়নি।

প্রদীপ বাবু এদিন আগামীতে যে ৫০,০০০ নিয়োগপ্রাপ্ত দের তালিকা ঘোষণা করা হবে তাতে যাতে বরাকের প্রার্থীরা কোনভাবেই বঞ্চিত না হন, সেই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন‌। একই সাথে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী বিধবা ভাতা, ছাত্রদের স্কুটি সহ ইত্যাদি সহ প্রায় সমস্ত সম্প্রদায়কে যে জনকল্যাণমূলক অনুদান দিচ্ছেন তা ধন্যবাদযোগ্য।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

কিন্তু রাজ্যের রেজিস্ট্রিকৃত পনের লক্ষ বেকারদের জন্য আজ অব্দি কোন অনুদান ঘোষিত হয়নি।অথচ রাজ্যের যুবক যুবতীরা এরপরও মুখ্যমন্ত্রীকে ভালবাসেন সমর্থন করেন । প্রদীপ বাবু বলেন যে সেজন্যই যতদিন অব্দি রোজগারের ব্যাবস্থা না হচ্ছে ততদিন অব্দি মাধ্যমিক উত্তীর্ণ বেকারদের ন্যুনতম ২০০০ টাকা ও স্নাতক এবং স্নাতকোত্তর দের ৫০০০ টাকা মাসিক অনুদান দেবার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন ।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য এদিন বলেন যে কেবিনেট বৈঠকের সময় মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে নিয়োগ পরীক্ষায় বরাকে উত্তীর্ণ দের সংখ্যা কোন অংশেই কম হয়নি। কিন্তু পরবর্তীতে নিয়োগ তালিকায় তার প্রমাণ কতটা পাওয়া গেছে তা নিয়ে জনগন সন্দিহান। তাই আগামী নিয়োগ প্রক্রিয়ায় জেলাভিত্তিক তালিকা প্রকাশ করে সমস্ত সন্দেহ নিরসনের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।

বিডিএফ মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন যে গত নিয়োগ পরীক্ষায় বরাকের তিন জেলা থেকে কতজন উত্তীর্ণ হয়েছেন তার তথ্য পেতে মুখ্য তথ্য আধিকারিকের কাজে একটি আর টি আই আবেদন পাঠান হয়েছিল, যা পরবর্তীতে এই কার্যালয় থেকে সেবা দপ্তরে পাঠান হয়। কিন্তু আজ অব্দি সেবা বোর্ড থেকে কোন জবাব আসেনি। তিনি বলেন যে তাঁরা আশা করছেন যে আগামীতে যে তালিকা প্রকাশ হতে চলেছে তা সম্পুর্ন স্বচ্ছ প্রক্রিয়ায় মাধ্যমে সম্পন্ন হবে। এবং বরাকের তিন জেলার নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে তার প্রমান দিতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিডিএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন যুব শাখার আহ্বায়ক দেবায়ন দেব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *