ইফতার মহফিলে বিভিন্ন রাজনৈতিক দল,ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন নিয়ে সম্প্রীতির নজির স্থাপন করল হাইলাকান্দি জেলা কংগ্রেস
প্রকৃতি নিউজ কনসার্ন
হাইলাকান্দি : সোমবার দলীয় নেতা – বিধায়ক সহ প্রায় চার শতাধিক কর্মী – সমর্থকদের উপস্থিতিতে সম্পন্ন হল জেলা কংগ্রেসের ইফতার ও মোনাজাত মহফিল। এতে একত্রে ইফতার সহ বিশ্ব শান্তি কামনায় মোনাজাত করা হয়েছে।
পবিত্র রমজান মাসের মধ্যে হঠাৎ সেজে উঠে হাইলাকান্দির কংগ্রেস ভবন। আসলে প্রতি বছরের মতো এবার ও কিন্তু কিছু ব্যাতিক্রমি পদক্ষেপ হাতে নিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস।
সোমবার জেলা কংগ্রেসের উদ্যোগে ছিল ইফতার ও মোনাজাত মহফিল। এতে হিন্দু – মুসলমান,ক্রিস্টান, মিলে একই কাতারে মোনাজাত ও ইফতার করতে দেখা গেছে। অবশ্য এরমধ্যে সি পি আই এম, রাইজর দল ,সি পি এম ,আর জে ডি, এন সি পি,ছাড়াও অন্যান্য ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক , সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । এদিন বিকেল 5 টা নাগাদ সেজে উঠে হাইলাকান্দি জেলা সদরের কংগ্রেস ভবন চত্বর ।

জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মণ্ডল কংগ্রেস, এ পি সি সির সদস্য এবং দলীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । এ উপলক্ষে বিকেলে কংগ্রেস ভবনের সভা কক্ষে জেলা কংগ্রেসের সভাপতি সামস উদ্দিন বড়লস্করের পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয় । এতে হিন্দু – মুসলমান,ক্রিস্টান, সম্প্রদায়ের সঙ্গে মিলে ঐক্যবদ্ধ হয়ে ইফতার ও মোনাজাত মহফিলের সৌন্দর্য উপভোগ করেন সবাই ।
হিংসা ও বিদ্বেষের রাজনীতি পরিহার করে উক্ত ইফতার ও মোনাজাত মহফিল মানব বন্ধন আরও বেশি শক্তিশালী হয়ে উঠার কামনা করেন জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক আলহাজ আনোয়ার হোসেন লস্কর,প্রমুখ । অবশ্য বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিধায়ক মিসবাউল ইসলাম উভয়েই নিজ নিজ বিধানসভা সমষ্টির ইফতার মাহফিলে থাকায় উপস্থিত হতে পারেন নি বলে সাফাই দেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ পি সি সির সদস্য হীরালাল দত্ত পুরকায়স্থ, প্রাক্তন জেলা সভাপতি মহরম আলি মজুমদার,জেলা কংগ্রেস সহ সভাপতি, আনাম উদ্দিন লস্কর, আব্দুর রৌফ চৌধুরী, রামকৃষ্ণ সেবাশ্রম মিশনের জেলা সভাপতি, প্রেমাঙ্গশু শেখর পাল , আর জে ডির জেলা কমিটির সম্পাদক আজহারুল ইসলাম, রেড ক্রস সোসাইটির পক্ষে রঞ্জিত ঘোষ, রাইজর দলের জেলা সভাপতি, জহির উদ্দিন লস্কর,অবসরপ্রাপ্ত ও এন জি সির ইঞ্জিনিয়ার তথা করিমগঞ্জ লোকসভা সমষ্টির সম্ভাব্য কংগ্রেস, দলীয় প্রার্থী আশোক বৈদ্য,
এন সি পির সম্পাদক, নলীনী দাস , সি পি এমের পক্ষে সুনির্মল দাস, নির্মাণ মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষে আলতাফ খান, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সন্দীপন ধর, সি পি আই এমের, শশীমোহন দাস, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, মিতুজ্জামান লস্কর, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ লস্কর, মহিলা কংগ্রেসের সভানেত্রী মাধবী শর্মা, কুটন লস্কর, মাসুম আহমেদ বড়ভূইয়া, সাকির আহমদ লস্কর, সেবা দলের চেয়ারম্যান বাহারুল ইসলাম বড়ভূইয়া, আইনজীবী রুকন উদ্দিন বড়ভূইয়া, আই টি সেলের চেয়ারম্যান কানোয়ার হোসেন,সি পি আই এম দলের পক্ষে চিন্তাহরন সূত্রধর প্রমুখরা।
এদিনের ইফতার মহফিলের শুরুতে পবিত্র কোরআন শরীফ পাঠ করেন হাইলাকান্দি জেলা ইদে মিলাদুন্নবি (ছঃ) উদযাপন কমিটির সহ সভাপতি ক্বারি নুর আহমদ লস্কর । সহযোগিতা করেন ক্বারি ইলিয়াস আহমদ লস্কর ।
ইফতার মহফিলের পর হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সামস উদ্দিন বড়লস্কর ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার উভয়েই সংবাদ মাধ্যমের কাছে জানান, কংগ্রেস হল একমাত্র ধর্ম নিরপেক্ষ দল যেখানে সবার সম অধিকার রয়েছে । বিজেপি এবং ইউ ডি এফ দলের তীব্র সমালোচনা করে তারা জানান, এরা একে অপরের পরিপূরক । তাই এই দুই দলের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে গেছেন সাধারণ মানুষ। এভাবে সকল ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল একত্রে থাকলে আগামী লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে ধর্ম নিরপেক্ষতার জয় হবে নিশ্চয়ই বলে জানান তারা ।


