হাইলাকান্দি – ভারতীয় জনতা ওবিসি মোর্চার “গাওঁ গাওঁ চলো ঘর ঘর চলো” অভিযানকে কেন্দ্র করে দু-দিবসীয় পদযাত্রার সমাপ্তি হলো মঙ্গলবার

< 1 - মিনিট |

দুদিবসীয় পদযাত্রাটি শুরু হয় সোমবার লালা বিজেপি কার্যালয় পরিসর থেকে

প্রকৃতি নিউজ কনসার্ন

হাইলাকান্দি : ভারতীয় জনতা ওবিসি মোর্চার “গাওঁ গাওঁ চলো ঘর ঘর চলো” অভিযানকে কেন্দ্র করে দু-দিবসীয় পদযাত্রার সমাপ্তি হলো মঙ্গলবার। এদিন কাটলীছড়ায় পদযাত্রা করেন মোর্চার কর্মকর্তা সদস্যরা। মোর্চার জেলা সভাপতি অভিজিৎ দের নেতৃত্বে পদযাত্রা চলাকালীন কার্যকর্তারা জনগণের কাছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এরপর মোর্চার কাটলীছড়া কার্যালয়ে এক জনসভা অনুষ্ঠিত হয়।

দুদিবসীয় পদযাত্রাটি শুরু হয় সোমবার লালা বিজেপি কার্যালয় পরিসর থেকে। প্রায় শতাধিক কার্যকর্তা সদস্য লালা শহর থেকে গাগলাছড়া পর্যন্ত পদযাত্রা করেন। এরপর গাগলাছড়া নাচ ঘরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সকলকে আহ্বান জানান। দুদিবসীয় পদযাত্রায় বিজেপির অসম প্রদেশ কার্যনির্বাহি সদস্য সৈকত দত্ত চৌধুরী, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রাহুল সূত্রধর, সম্পাদক সঞ্জয় রায়, ওবিসি মোর্চার জেলা সাধারণ সম্পাদক মানব সিনহা, উপ-সভাপতি অবিনাশ কৈরী, রণধীর সিনহা, সম্পাদক বিধান ঘোষ সহ সর্বস্তরের কার্যকর্তা, সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *