অসুখ বিসুখে রোগীদের নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
হাইলাকান্দি : স্বাধীনতার ৭৫ বছর পরও বেহাল সড়কের জন্য ভুগছেন হাইলাকান্দির বাঁশদহার গ্রামের প্রথম খন্ডের জনগণ। হাইলাকান্দি সদর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে এবং স্থানীয় বিধায়কে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই জায়গাটা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। কর্দমাক্ত রাস্তা হল একমাত্র অবলম্বন। হাইলাকান্দী খণ্ড উন্নয়ণ কার্যালয়ের অন্তর্গত মাটিজুরি-পাইকান জি পি, শিলচর (ইউনিভার্সিটি রোড) সড়ক থেকে বাঁশদহার পর্যন্ত সড়কের অবস্থা বেহাল।
বাশদহার প্রথম খন্ডের বাসিন্দারা বেশ কয়েক মাস ধরে স্থানীয় বিধায়কের কাছে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছে ন। তারা লিখিত এবং মৌখিকভাবে জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়কের কাছে রাস্তা সংস্কারের জন্য দাবি জানিয়েছেন। বছর পর বছর পাড়িয়ে গেলেও এখনও বাঁশদহার গ্রামের জনগণ যোগাযোগ ব্যবস্থার জন্য ভুগছেন। রাস্তার অবস্থা সেই তিমিরেই রয়ে গেছে।বর্ষার মরসুমের শুরুতেই নাজেহাল হয়ে পড়েছে ওই সড়কটি।
অসুখ বিসুখে রোগীদের নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বছরের পর বছর ধরে এই সমস্যার মুখোমুখি হয়ে আসছি। তারা অবিলম্বে এই রাস্তাটি সংস্কার দাবি করে।স্থানীয়দের অভিযোগ, সড়কের কিছু কিছু স্থানে এমন বেহাল অবস্থা, যে সাইকেল রিকশা তো দূরের কথা, হেটে যাওয়াও একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।বাইক আরোহীরা পাল্টি খেয়ে আহত হচ্ছেন ।
এলাকার জনগণ জানান, তারা সংবাদমাধমে বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছেন।কিন্তু বিভাগিও কর্তৃপক্ষয়ের কোন তৎপরতা দেখা যায়নি।মাটিজুরি হাইস্কুল, মাটিজুরি গার্লস হাইস্কুল, শিশু বিকাশ বিদ্যাপীঠ , ইত্যাদি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদে্য জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে ওই রাস্তা দিয়ে। শীঘ্রই সড়কটি মেরামত করে চলাচলের উপযোগি করে তোলার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং স্থানীয় বিধায়কের হস্তক্ষেপঃ কামনা করেছেন ভুক্তভুগি জনগণ।



