ক্যানসার আক্রান্তদের চুল দান করে নজির কলকাতা কন্যার

< 1 - মিনিট |

নিজের চুল দান করে লাবণ্য দত্ত-র একটাই বার্তা, ‘পাশে আছি’

কে আর সি টাইমস ডেস্ক

লম্বা ঘন একরাশ চুল প্রতিটি নারীরই স্বপ্ন|কিন্তু হঠাৎ একদিন যদি স্বপ্ন ভেঙে 
যায়! এমন একদিন আসল কোনও কারণে সাধের লম্বা চুল গুলো কেটে বাদ দিতে হল | অথবা এমন কোনও অসুখ হল যাতে ঘন কালো চুল উঠতে উঠতে পাতলা হয়ে মাথার তালু বেরিয়ে এল | আর পাশ থেকে যাওয়া কোনও একটি মানুষ বললো ইস মাথায় চুল নেই টাক ! এইধরনের কথা গুলো শুনতে খুবই খারাপ লাগে|

ক্যানসারের মত মরন রোগে বহু মানুষের  মাথার  চুল উঠে যায় | তাই,এবার ক্যানসার আক্রান্তদের নিজের চুল কেটে দান করলেন কলকাতার কন্যা লাবণ্য দত্ত।  আর সেইকথা জানার পর থেকে  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল লাবণ্যর ছবি ।ক্যানসার আক্রান্তদের জন্য নিজের ১৮ ইঞ্চি লম্বা চুল কেটে দান করেছেন কলকাতার মেয়ে পেশায় আর.জে লাবণ্য দত্ত। মুম্বইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা কোপ উইথ ক্যান্সার নামক এই সংগঠনকে সম্প্রতি নিজের  চুল দান করেছেন লাবণ্য দত্ত। এই সংগঠনটি সত্যিকরের চুল দিয়ে ক্যানসার আক্রান্ত বাচ্চাদের জন্য উইগ তৈরি করেন।আর সেই বাচ্চাদের মুখে হাসি ফোটাতেই নিজের চুল দান লাবন্যের | আর সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানতেই জয় জয়কার হচ্ছে কলকাতার কন্যার | নিজের চুল দান করে লাবণ্য দত্ত-র একটাই বার্তা, ‘পাশে আছি’|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *