করিমগঞ্জ রাতাবাড়ি বদরপুর ও পাথারকান্দির মানুষের তিনদিন পাকিস্তানের অধিনে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশিষ্ট লেখক অসিত চক্রবর্তী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
করিমগঞ্জ : রামকৃষ্ণনগর কলেজের প্রেক্ষাগৃহে কলেজের ইতিহাস বিভাগ ও ইতিহাস সংকলন সমিতির যৌথ উদ্যোগে “আনটোল্ট স্টোরিস অব ইন্ডিয়ান” ফ্রিডম মুভমেন্ট বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা।
আমন্ত্রিত বক্তাদের বক্তব্যে ইতিহাসের অনেক অনুল্লেখিত বিষয় উঠে আসে। নেতাজি সুভাষ, রাসবিহারী বসু ও সাভারকার, এই তিনজনের গোপন যোগাযোগে কিভাবে আজাদ হিন্দ বাহিনীর স্বাধীনতা সংগ্রাম বাস্তবায়িত হয়। এই বিষয়ের উপর আলোকপাত করেন রবীন্দ্র সদন কলেজের অধ্যাপক ড.নিলাঞ্জন দে ।
অপরিনামদর্শি দেশভাগের ফলে কিভাবে করিমগঞ্জের সাড়ে তিন থানা পাকিস্তানের মুঠোয় চলে যায়। করিমগঞ্জ রাতাবাড়ি বদরপুর ও পাথারকান্দির মানুষের তিনদিন পাকিস্তানের অধিনে থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বিশিষ্ট লেখক অসিত চক্রবর্তী। চরগোলা এক্সোপোডাস কেন্দ্র করে চা শ্রমিকদের তৎকালীন স্বাধীনতা আন্দোলনে কিভাবে চতুরতা দেখিয়েছিল সেই বিষয়ে আলোকপাত করেন।
এই মনোজ্ঞ আলোচনাতে বক্তারা ভারতীয় ইতিহাসকে ব্রিটিশ দাম্ভিকতার গর্ব থেকে মুক্ত করে পুরোপুরি ভারতীয় করে তুলতে অভিমত ব্যক্ত করেন। স্বাধীনতা সংগ্রামে সাভারকারের মত বিপ্লবীদের অসহনীয় কষ্ট কিন্তু পরবর্তীকালে ইতিহাসে তারা ব্রাত্য, তৎকালীন শাসকদের ইতিহাসে আধিপত্যের কথাও আলোচনাতে উঠে আসে। তিনজন আমন্ত্রিত অতিথি যথাক্রমে অসিত চক্রবর্তী, ড. নিলাঞ্জন দে ও বিবেকানন্দ মোহন্ত ও কলেজের অধ্যক্ষ সুরজিৎ চক্রবর্তীকে মঞ্চে বরনের পর উদ্বোধনী সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় ।


