কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) যেখানেই পরিবারতন্ত্র সেখানেই দুর্নীতি / বললেন প্রধানমন্ত্রী
২) বিদেশের মাটিতে মন্তব্য / রাহুল গান্ধীকে একহাত নিলেন উপরাষ্ট্রপতি
৩) কংগ্রেস থেকে নিয়েছি ১০০ শতাংশ দিয়েছি ৯৯ শতাংশ / বললেন গোলাম নবী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – যেখানে পরিবার বাদ আছে সেখানেই দুর্নীতি আছে। এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তেলেঙ্গানায় এক সভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যেই দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার তখন কংগ্রেস সহ সব দুর্নীতিবাজ এককাট্টা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তার এই সংগ্রাম চলবে বলে তিনি জানান। এদিন তিনি তেলেঙ্গানা সরকারকে আক্রমণ করে বলেন রাজ্যের উন্নয়নে এই কেসিআর সরকার ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষনে আগাগোড়া ছিলেন বিরোধীদের প্রতি সোচ্চার।

সংবাদ 2 – আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভায় নেতা জগদীপ ধানকর। এক অনুষ্ঠানে তিনি বলেন কিছু লোক আছেন যারা বিদেশে গিয়ে ভারতের নিন্দা করেন। ভারতকে সারা বিশ্বের কাছে নিচু দেখাতে চান তারা এটা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। ভারতবর্ষের গণতন্ত্র নেই বলে প্রচার করার অর্থ হলো ভারতের সম্মান নষ্ট করা। বিরোধী নেতাদের আরও সতর্ক হয়ে মন্তব্য করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3 – কংগ্রেস আমাকে এক শতাংশ দিয়েছে কিন্তু আমি কংগ্রেসকে ঘুরিয়ে ৯৯ শতাংশ দিয়েছি। এই মন্তব্য করলেন গোলাম নবী আজাদ। আজ এক সাংবাদিক সম্মেলনের তাকে যখন প্রশ্ন করা হয় কংগ্রেস থেকে তো আপনি অনেক কিছু পেয়েছেন তাহলে দল ছাড়লেন কেন। তখন তিনি বলেন কংগ্রেস থেকে আমি পেয়েছি মাত্র এক শতাংশ পেয়েছি দিয়েছি ৯৯%। সাংবাদিক সম্মেলনে গোলাম নবী বলেন, কংগ্রেসের ডিএনএ বদলি না হলে ঘুরে দাঁড়ানো অসম্ভব। কংগ্রেস জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 4 – মহিলাদের পোশাক নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। কৈলাস বলেছিলেন মহিলাদের শালীন পোশাক পরা উচিত এবং যারা শালীন পোশাক পরে না তাদের তিনি সুর্পনখার সঙ্গে তুলনা করেছেন। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতা কমল নাথ বলেন বিজেপি মহিলাদের অপমান করছে। মহিলাদের উদ্দেশ্যে সুর্পনখা জাতীয় বিশেষণ ব্যবহার করা কোন অবস্থায় মানায় না। এদিকে আজ মধ্যপ্রদেশের সংস্কৃতি মন্ত্রী বলেছেন মেয়েদের শালীন পোশাক পরা উচিত যাতে তাদের দেখে কারো মনে কোন ধরনের কোন কু উদ্দেশ্য জাগ্রত না হয়। যারা আমাদের বৈদিক সভ্যতা মতো পোশাক পরেন না তাদেরকে সূর্পনখা বলা হবেই।

সংবাদ 5 – কর্ণাটকে মুসলমানদের সংরক্ষণ তুলে দেওয়ার নীতি থেকে বিজেপি সরবে না। আজ এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী এস বোম্মাই বলেন ,বিজেপি সরকার যে নীতি নিয়েছে সেটা থেকে তারা এক চুল নড়বে না। কংগ্রেস এই সংরক্ষণ নীতি ফের বহাল করবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পর বিজেপি আবার এ নিয়ে তাদের অবস্থানের কথা জানিয়েছে। মুসলমানদের জন্য চার শতাংশ সংরক্ষণ বাতিল করে লিঙ্গায়েত ও অন্য এক সম্প্রদায়কে দিয়েছে বিজেপি সরকার।এই ইস্যুতে এখন কংগ্রেস ও বিজেপি একে অন্যের উপর আক্রমণ চালাচ্ছে।

সংবাদ 6 – বিচার বিভাগ শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সামঞ্জস্য ও আদান-প্রদান থাকাটা অত্যন্ত প্রয়োজন। এই মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি এসবি চন্দ্রচূ ড়। গোহাটি হাইকোর্টের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন জনগনের শেষ ভরসা হল বিচার বিভাগ। আইন ও শাসন বিভাগের সঙ্গে সহযোগিতা করে চলতে হবে। রাষ্ট্র নির্মাণ এবং রাষ্ট্রের হিতে গণতন্ত্রের এই তিন স্তম্ভের সমন্বয় থাকাটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি।

সংবাদ 7 – কোন বাচ্চা যদি পড়াশোনায় দুর্বল হয় তাহলে তাকে আমরা অতিরিক্ত ক্লাস করাই। যাতে সে ভালোভাবে পাস করতে পারে। ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হতে পারে এইসব বাচ্চারাই। তাদের এই শিক্ষা দেওয়া যায় না যে জাল ডিগ্রি নিয়ে দেশের প্রধানমন্ত্রী হবে এই শিশুরা। এই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।ফের তিনি প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে সোচ্চার হন। দেশের প্রধানমন্ত্রী শিক্ষিত হওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

সংবাদ 8 – আদানি ইসুতে আজ ফের সোচ্চার হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আজ অভিযোগ করেন আদানি চীনের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করছেন। কিন্তু এ নিয়ে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না।আদানি গোষ্টিকে সহায়তা করার জন্য তিনি বিজেপি সরকারের প্রতি আক্রমণ করে তিনি বলেন ,এখনো আদানি ইসুতে প্রধানমন্ত্রী মৌনতা অবলম্বন করছেন এবং আদানিকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে কেন্দ্র সরকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *