১) সাবকা দিল জিতনা/দিল্লির চার্চে প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী
২) নেতাদের ডিগ্রি দেখাও অভিযান শুরু করলো আম আদমি পার্টি
৩) কর্ণাটক নির্বাচন নিয়ে আজ কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক মল্লিকার্জুনের বাড়িতে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সবকা সাথ সবকা বিকাশের পরে এবার সাবকা দিল জিতনা । আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির চার্চে গেলেন। চার্চে গিয়ে তিনি চার্চের ফাদারের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং সেখানে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেন। ইস্টার ডে উপলক্ষে প্রধানমন্ত্রী দিল্লির এই চার্চ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর চার্চ সফর নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ ঘটনা।
সংবাদ 2 – অমানবিক ঘটনা ঘটল বিহারের হাজিপুরে। বৌদির প্রেমে অন্ধ হয়ে নিজের স্ত্রী ও দশ বছরের ছেলেকে হত্যা করল এক ব্যক্তি। হত্যা করে তাদের কিলোমিটার দূরে একটা জায়গায় ফেলে দে য়। নিহত মহিলার মা জানিয়েছেন তার মেয়ে যখন তার বাড়িতে আসত তখন বারে বারে বলতো তার স্বামী তার বৌদির ইশারা মত চলে। বৌদির প্রেমে মত্ত হয়ে সে তার নিজের স্ত্রী ও দশ বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে।
সংবাদ 3 – ডিগ্রী দেখাও অভিযান শুরু করলো আম আদমি পার্টি। দিল্লি থেকে এই অভিযান শুরু হয়। রাজনৈতিক দলের নেতাদের ডিগ্রি দেখানোর আহ্বান জানিয়ে আম আদমি পার্টি থেকে বলা হয় এতে রাজনীতিতে স্বচ্ছতা বজায় থাকবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর ডিগ্রী জানতে চেয়ে গুজরাট হাইকোর্টে আপিল করেছিলেন আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু আদালত তাকে ডিগ্রি জানতে চাওয়ায় ২৫ হাজার টাকা ফাইন করেছে।
সংবাদ 4 – কর্ণাটকে কংগ্রেসের রণকৌশল তৈরি করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দলের সভাপতি মল্লিকার্জুন খারগের বাড়িতে এই বৈঠকে কর্ণাটক কংগ্রেস সহ দলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রণ নীতি কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবার কর্নাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেস অনেকটা সুবিধা জনক অবস্থায় আছে।
সংবাদ 5 – আজ অযোধ্যা পরিদর্শন করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপমুখ্যমন্ত্রী ফরনবিশ। মন্দির পরিদর্শন করে একনাথ সিন্ধে সাংবাদিকদের বলেন অনেকেই ভেবেছিলেন এই মন্দির হবে না কিন্তু শেষ পর্যন্ত মন্দির হয়েছিল। শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের ইচ্ছা ছিল রাম মন্দির হওয়া। সেটা এখন বাস্তবায়িত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। যারা রাম মন্দির হবেনা ভেবেছিলেন তাদের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 6 – গুয়াহাটি এইএমসের উদ্বোধন করতে আগামী 14 এপ্রিল প্রধানমন্ত্রী আসামে আসছেন। আজ গুয়াহাটিতে একথা জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী এ দিন গৌহাটি হাইকোর্টের প্লাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর হাত ধরে বহু প্রতীক্ষিত এইমস জনগণের জন্য উৎসর্গিত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।


