কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) আজ কর্নাটকে নরেন্দ্র মোদির রোড শো / বললেন বিজেপি ক্ষমতায় আসছে
২) মুসলমানদের জন্য কর্ণাটকে সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত ৯ মে পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের

৩) কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরন মামলা কেন্দ্রের নোটিশ সুপ্রিম কোর্টের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – কর্ণাটকের হুবলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোড শো করলেন। লিঙ্গায়েত সম্প্রদায় অধ্যুষিত এই এলাকায় প্রধানমন্ত্রী লিঙ্গায়েতদের জন্য সংরক্ষণ বাড়ানোর কথা ঘোষণা করেন। কর্ণাটকের মুসলমানদের জন্য যে চার শতাংশ সংরক্ষণ আছে সেটা বাতিল করে দেওয়া হয়েছে। মোদির এই রোডশোতে রাস্তার দুপাশে ছিল উপচে পড়া মানুষের ভিড়। কর্ণাটাকে বিজেপি ফের ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সংবাদ 2 – কর্নাটকে মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করা যাবে না আগামী ৯ মে পর্যন্ত। আজ সুপ্রিম কোর্ট এক রায় দিয়ে এই কথা বলে দিয়েছে। কর্ণাটকে বিজেপি সরকার মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট এতে স্থগিতাদেশ জারি করে বলেছে আগামী 9 মে পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচনের আগে এটা বিজেপির জন্য একটা বড় ধাক্কা বলে মনে করছেন অনেকেই।

সংবাদ 3 – ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপি সংসদ ব্রিজ ভূষণ শরণের বিরুদ্ধে আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নোটিশ দিয়েছে। সাতজন মহিলা কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ এনে আদালতে একটি আবেদন পত্র জমা দিয়েছেন। এরা দীর্ঘদিন থেকে এই দাবি জানিয়ে আসছেন কিন্তু কোন ব্যবস্থা না হয়নি। গতকাল তারা সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন জানিয়েছেন। তারপর সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই বিষয়ে জবাব দিতে নোটিশ দিয়েছে। মহিলা কুস্তিগীররা যন্ত্রর মন্তরের সামনে অবস্থান ধর্মঘট করছেন।

সংবাদ 4 – ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। আগামী 7 মে নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এক নির্দেশ জারি করে এটা পিছিয়ে দিয়েছে। সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে মহিলা কুস্তিগীররা যন্তর মন্তরের সামনে অবস্থান ধর্মঘট করছেন। এই প্রেক্ষাপটে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ 5 – চলে গেলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রকাশ সিং বাদল। আজ এক বেসরকারি সরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন শিরোমনিয়া আকালী দলের প্রতিষ্ঠাতা। তার দল একটা সময় ছিল এন ডি এর জোট সঙ্গী। গত পাঁচ দশক থেকে তিনি পাঞ্জাবের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

সংবাদ 6 – প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন কি বাত কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ।তিনি বলেন এটা মন কি বাত নয় এটা হল মৌন কি বাত। প্রধানমন্ত্রী শুধু মন কি বাত বলেন কিন্তু কাজের কিছুই হয়নি। ঝুলন্ত ইসু গুলো নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন প্রধানমন্ত্রী মৌন থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *