১) কর্ণাটকে বুথ ভিত্তিক কাজ করার জন্য কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২) মোদি বিষাক্ত সাপ, মল্লিকার্জুন খারগের মন্তব্যে বিতর্ক
৩) আর কতদিন মোদীর চেহারা দেখাবেন / কর্ণাটক নির্বাচনে প্রশ্ন কংগ্রেসের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কর্ণাটকের নির্বাচনে বুধ ভিত্তিক কাজ করার জন্য বিজেপি কর্মীদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কর্ণাটকের দলের কর্মীদের প্রতি বলেন আপনারা প্রতিটি বুথে ১০ জন মহিলা ও ১০ জন পুরুষ প্রচারে নেমে পড়ুন। কর্নাটকের ডাবল ইঞ্জিন সরকারের আমলে কি উন্নতি হয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরুন। নির্বাচনী প্রচারের আগে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী।
সংবাদ 2 – মোদী বিষাক্ত সাপ । মল্লিকার্জুন খারগেরএই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কংগ্রেস সভাপতি বলেন, মোদী এমন একটি সাপ যাকে ছুলেও সমস্যা হয়।এই প্রতিবাদ জানিয়েছে বিজেপি । কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন এ ধরনের মন্তব্য সোনিয়া গান্ধী করেছিলেন। একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছিলেন মৌত কা সদাগ র। এই মন্তব্য নিয়ে এখন তোলপাড় দেশের রাজনীতি।
সংবাদ 3 – আর কতদিন মোদির চেহারায় ভোট চাইবেন। কর্ণাটক বিজেপিকে এই প্রশ্ন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। তিনি বলেন মুখ্যমন্ত্রী বিএস বুম্বাই বলেছেন প্রধানমন্ত্রীর ছবি দেখে ভোট দেওয়ার জন্য। লোকসভা নির্বাচন নয় যে প্রধানমন্ত্রীর মুখ দেখাতে হবে। এখানে নিজেরা কি করেছে তার ভিত্তিতে কেন ভোট চাইছে না বিজেপি। এই প্রশ্ন করেন তিনি। মোদির চেহারা দেখে এবার আর মানুষ ভোট দেবে না বলে মন্তব্য করেন মল্লিকার্জুন।
সংবাদ 4 – মহিলা কুস্তিগীরদের রাতের বেলা তার কাছে আসার জন্য বলতেন ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরন।এই গুরুতর অভিযোগ উত্থাপন করা হয় মহিলা কুস্তিগীরদের পক্ষ থেকে। ক্যাম্পে রাতের বেলা তিনি তার কাছে যেতে বলতেন মহিলাদের। সিনিয়র কুস্তিগীরদের একথা জানিয়েছেন অনেক নাবালিকা মহিলা কুস্তিগীররা। এই ঘটনা এখন প্রকাশ্যে আশায় তদন্ত দাবি করা হচ্ছে।
সংবাদ 5 – কংগ্রেস জিতলে কর্ণাটকের দাঙ্গা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনার নালিশ করল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন অমিত শাহ কিভাবে জানলেন যে কংগ্রেস ক্ষমতায় গেলে দাঙ্গা হবে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দিয়ে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।
সংবাদ 6 – সমলিঙ্গ বিবাহ নিয়ে আদালত নয় একমাত্র সিদ্ধান্ত নিতে পারে সংসদ ।আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একথা বলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি সুপ্রিমকোর্টকে বলেন, সমলিঙ্গ বিয়ে হলে মহিলা থাকতে হবে। যদি কেউ মহিলা না হন তাহলে ভরন পোশন কিভাবে হবে। এর জবাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন , সম লিঙ্গ বিবাহের ক্ষেত্রে ভরণপোষণের কোন প্রশ্ন উঠে না। শুনানি এখনো চলছে।
সংবাদ 7 – কেন্দ্রীয় গোয়েন্দা এনআইএকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ একাদশে হাইকোর্ট বলেছে, এসব দাঙ্গার তদন্ত এখন নিয়া করবে। পশ্চিমবঙ্গের হুগলি ও হাওড়ায় রামনবমীর সময় সাম্প্রদায়িক দাঙ্গায় বিষাক্ত ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে অন্যদিকে বিজেপির দাবি করেছিল রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে।
সংবাদ 8 – কাশ্মীর ফাইল সিনেমার প্রতিযোগিতা পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার নিতে তিনি যাবেন না। এই সংস্থা সিনেমা বিরোধী তাই এদের দেওয়া কোন পুরস্কার তিনি নেবেন না। কাশ্মীর ফাইল সিনেমা নিয়ে নানাভাবে সমালোচিত হয়েছিলেন বিবেক অগ্নিহতি।
সংবাদ 9 – বিহার থেকে গুন্ডা এনে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি।এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম দিনাজপুরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করে তিনি বলেন বিহার থেকে গুন্ডা এনে থানায় আক্রমণ করিয়েছিল বিজেপি। পশ্চিমবঙ্গের এসব গুন্ডামি চলতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।



