কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1  – ব্লেড দিয়ে গলা কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশ কেটে এক নববিবাহিত গৃহবধূর আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে শিলচর ইটখোলার স্বামিজি রোডে সোমবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, পঞ্চায়েত রোডের বাসিন্দা সুজিত দাসের সঙ্গে চক্রবর্তী পদবীর এক যুবতীর প্রেম সম্পর্ক ছিল।মাস তিনেক আগে সুজিত দাস একটি মন্দিরে চক্রবর্তী পদবীর যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং স্ত্রীকে নিয়ে সুজিত দাস স্বামিজি রোডের একটি ভাড়াটে বাড়িতে থাকেন। কিছু দিন সুন্দরভাবে সংসার কাটলেও সুজিত দাসের পরিবারের তরফে এই বিয়ে মেনে নেওয়া হয়নি বলে প্রাপ্ত সুত্রের খবর।

রবিবার বাড়ির মালিক ঘরে রক্তাক্ত অবস্থায় নববিবাহিত গৃহবধূকে দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।তখন সুজিত দাস বাড়িতে ছিলেন না।এই অবস্থায় প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গৃহবধূ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে খবর পাওয়া গেছে। এদিকে গৃহবধূর মা জানান,সুজিত দাস বিয়ের পর থেকেই তার মেয়েকে অত্যাচার করে আসছে এর পরিণতিতেই এই ঘটনাটি সংঘঠিত হয়েছে বলে জানান তিনি।

সংবাদ 2- কাছাড়ের জয়পুর ও উধারবন্দে দুটি সড়কের শিলান্যাস বিধায়ক মিহির কান্তি সোমের। সোমবার বিকেলে জয়পুরে রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস উপলক্ষে এক সভাও অনুষ্ঠিত হয়। সভায় উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বক্তব্যে সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করতে সকলকে সহযোগিতা করতে হবে।

বিজেপি সরকারের আমলে অন্যান্য স্থানের সঙ্গে উধারবন্দ সমষ্টির সার্বিক বিকাশ ঘটছে বলে তিনি উল্লেখ করেন। রাস্তা, জল ও বিদ্যুৎ সহ অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীদিনে আরও উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও মিহির উল্লেখ করেন। এর আগে উধারবন্দেও একটি সড়কের শিলান্যাস করেন বিধায়ক মিহির। একই যোজনার অধীনে এই কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। এখানেও কাজের ঠিকাদার এনামুল হক লস্কর। এ উপলক্ষে উধারবন্দেও সভা অনুষ্ঠিত হয়।

Apply Here

সংবাদ 3- স্মার্ট মিটার প্রতিস্থাপনের মাধ্যমে পোষ্ট পেইড ব্যবস্থা তুলে দিয়ে প্রিপেড ব্যবস্থা চালুর ফলে আসামের বিদ্যুৎ গ্ৰাহকরা হয়রানির শিকার হচ্ছেন বলে গুরতর অভিযোগ করেছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স এসোসিয়েশন। এসোসিয়েশনের আহ্বায়ক অজয় আচাৰ্য এবং হিল্লোল ভট্টাচার্য সোমবার এক প্রেস বার্তায় বলেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণের লক্ষ্যে ও বৃহৎ ব্যবসায়ীদের মুনাফা লুটার সুযোগ করে দিতেই কেন্দ্রীয় সরকার ২০২১ সালে গেজেট নোটিফিকেশন জারি করে দেশের সমস্ত বিদ্যুৎ গ্ৰাহকদের বর্তমানে ব্যবহৃত ডিজিটেল মিটারকে সরিয়ে প্ৰিপেইড স্মাৰ্ট মিটারে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় যার কুফল এখন সাধারণ মানুষ ভোগ করছেন।

এই ব্যবস্থা চালুর ফলে গ্রাহকদের অগ্রিম টাকা রিচার্জ করতে হচ্ছে এবং পোস্ট পেইড ব্যবস্থা থাকাকালীন সময়ে যে টাকা প্রতি মাসে গ্রাহকদের ইলেকট্রিক বিল হিসেবে দিতে হত তার দ্বিগুন, তিনগুণ টাকা বর্তমানে একমাসের জন্য রিচাৰ্জ করতে হচ্ছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- রবিবার কাছাড় পুলিশ বিরল প্রজাতির বন্যপ্ৰাণী উদ্ধার করে এক বৃহৎ সাফলতা অর্জন করলো।এদিন বিরল প্ৰজাতির ৭টা স্পাইডার মাঙ্কি সহ ২ টি লঙ্গুর উদ্ধার করতে সক্ষম হয়েছে কাছাড়ে পুলিশ সুপার মাহাতো বাহিনী। ধলাই থানার পুলিশ কর্মীদের নাকা চেকিংকে ভয় পেয়ে বাঁকা পথে দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল অবৈধ পাচারকারীরা। তবুও শেষ রক্ষা হয়নি ধলাইর দেবীপুর এলাকার একটি নির্জন স্থানে খাঁচাবন্দি অবস্থায় বিরল প্ৰজাতির বন্যপ্ৰাণীগুলোকে পরিত্যক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় অবৈধ পাচারকারীরা।

সূত্রের মাধ্যমে খবর পেয়ে ধলাই থানার ওসি মনোজ বরুয়া প্রানীগুলোকে উদ্ধার করে ধলাই থানায় নিয়ে আসেন । মূলত এসব প্রানী পাওয়া যায় কোলম্বিয়াতে । সেখান থেকে ইন্দোনেশিয়া ,মায়েন্মার হয়ে কাছাড়ে মধ্য দিয়ে পাচার করার প্রয়াস করেছিল অবৈধ পাচারকারীরা। তবে তাদের সব কৌশল ব্যর্থ করে দিল পুলিশ। পরে মোট ন’টি বন্য প্ৰাণীকে চিকিৎসক সহযোগে এম্ব্যূলেন্সের মাধ্যমে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ 5 – আসাম ষ্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্কারস ইউনিয়নের উদ্যোগে সোমবার সারা আসামের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে ধর্ণা কার্য‍্যসূচি পালন করল করিমগঞ্জ বিদ্যুৎ সাব ডিভিশনের অস্হায়ী বিদ্যুৎ কর্মচারীরা। অস্হায়ী বিদ্যুৎ কর্মচারীরা চাকুরি নিয়মিত করার জন্য ও ১১ দফা দাবির শর্ত পূরণের জন্য চার এপ্রিল থেকে ১৫ এপ্ৰিল পর্যন্ত মোট ১২ দিনের কর্মবিরতি চলছে বলে জানান অস্হায়ী বিদ্যুৎ কর্মচারীরা। যদি তাদের দাবি না মানা হয় তবে তারা আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।।

সংবাদ 6 – ভাঙ্গা সুপারি গাছ মাথায় পড়ে ৮ বছরের শিশু কন্যার মৃত্যু গোপালপুরে। ঘটনার বিবরনে জানা যায়, লোয়াইরপোয়া ব্লকের ডেঙ্গারবন্ধ জিপির গোপালপুর ৫ নং ওয়ার্ডের রমাকান্ত দাসের বাড়িতে থাকা কয়েকটি সুপারি গাছ তুফানে ভেঙ্গে গিয়েছিল। রমাকান্ত দাস একজন দিনমজুর ।রবিবার একটু ফাঁকা সময় থাকায় অর্ধভাঙ্গা গাছটি কাটার জন্য নিজ বাড়িতে কাজ করছিলেন যাতে তুফানে বাকি অংশ ভেঙ্গে ঘরে না পড়ে। সুপারি গাছ কাটার মধ্যে ঘটলো এই হৃদয়বিদারক ঘটনা। নিজের একমাত্র কন্যা দীপিকা দাস (৮) স্নান করে ঠাকুর পূজা দেওয়ার জন্য ফুল তুলতে যায় উঠোনে ।

আর ঠিক সেই সময়ে অন্য একটি ভাঙ্গা গাছ এসে পড়ে দীপিকার মাথায়। ঘটনাস্থলে দীপিকা মাটিতে লুটিয়ে পড়ে। বাবা নীলকান্ত দাস দৌড়ে এসে মেয়েটিকে মাকুন্দা খ্রিস্টান লিপ্রেসী হাসপাতালে নিয়ে যান। দীপিকার মাথায় গভীর চোট থাকায় কর্তব্যরত চিকিৎসকরা দীপিকাকে শিলচর মেডিক্যাল কলেজে রেফার করেন। শিলচর যাওয়ার আগেই দীপিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দীপিকা দাস চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুলের অনুষ্ঠানে ভালো নিত্য পরিবেশন করতো দীপকা দাস । আচমকা দীপিকার এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীপিকার স্কুলের শিক্ষক সুমন্ত দেব এবং কমলাকান্ত সিনহা গভীর শোক প্রকাশ করেছেন।

KRC PLACEMENTS

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *